ঢাকা২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

৩২ বছর পর আবারও প্রেক্ষাগৃহে অক্ষয়-রাভিনার রসায়ন

admin
অক্টোবর ২৭, ২০২৬ ৯:৩৭ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক

তিন দশকেরও বেশি সময় পর আবারও বড়পর্দায় ফিরছে অক্ষয় কুমার, রাভিনা ট্যান্ডন ও সুনীল শেঠি অভিনীত জনপ্রিয় সিনেমা ‘মোহরা’। ১৯৯৪ সালে মুক্তি পাওয়া রাজীব রাই পরিচালিত ছবিটি সে সময় বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল।

বার ছবিটির সংরক্ষিত ফোরকে সংস্করণ আগামী ৬ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। মজার বিষয়, এর ঠিক এক দিন আগেই, ৫ নভেম্বর মুক্তির কথা নীতেশ তিওয়ারি পরিচালিত বহুল প্রতীক্ষিত ‘রামায়ণ’-এর। ফলে দুই ছবির মুক্তি ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।

 

‘মোহরা’র পুনর্মুক্তির খবর জানিয়েছে প্রযোজনা সংস্থা ত্রিমূর্তি ফিল্মস প্রাইভেট লিমিটেড।

বিটির নতুন ঝলকও প্রকাশ করা হয়েছে সংস্থাটির ইউটিউব চ্যানেলে। প্রযোজনা সংস্থার মতে, ছবির টানটান গল্প, রোমাঞ্চকর মোড় এবং জনপ্রিয় গানগুলো আবারও বড়পর্দায় উপভোগ করার সুযোগ পাবেন দর্শক।

 

নতুন ঝলকের সঙ্গে প্রকাশিত বার্তায় বলা হয়েছে, “ক্ষমতা ও বিশ্বাসঘাতকতার প্রাণঘাতী লড়াইয়ের শিকার হতে পারে যে কেউ। গল্পের মোড়, থ্রিল আর গানগুলি উপভোগ করুন আবার, যা ‘মোহরা’কে অবিস্মরণীয় করে তুলেছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।