ঢাকা২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্রেও ‘বরবাদ’

admin
এপ্রিল ১৮, ২০২৫ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল
১৮ এপ্রিল, ২০২৫

দেশের পর এবার যুক্তরাষ্ট্রসহ নিউইয়র্কে মুক্তি পেল শাকিব খানের ‘বরবাদ’। ১৭ এপ্রিল বৃহস্পতিবার নিউইয়র্কের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ এর ফার্স্ট শো দিয়ে সিনেমার্ট সিনেমাসে মুক্তি পায় এটি।

সেখানে সিনেমাটি পরিবেশনার দায়িত্বে আছে এসকে ফিল্মস ইউএসএ। ‘বরবাদ’-এর মাধ্যমে আন্তর্জাতিকভাবে সিনেমা পরিবেশনা নেমেছে শাকিব খানের মালিকানাধীন এই প্রতিষ্ঠান।

নিউ ইয়র্কের সিনেমার্ট সিনেমাসের ম্যানেজার বারী বলেন, ১৯৫২ সাল থেকে যাত্রা শুরুর পর এই প্রথম কোন বাংলা ভাষার সিনেমা রিলিজ পেল তাদের হলে। আর প্রথম শো’তেই দর্শক একেবারে কানায় কানায় পূর্ণ। ছবি দেখে হল থেকে বের হওয়া দর্শকদের মুখেও শোনা গেল উচ্ছ্বাস আর ভাললাগার কথা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।