ঢাকা২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

admin
অক্টোবর ২৭, ২০২৬ ৯:৩৬ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক:

সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি সদস্যরা।

মঙ্গলবার হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, তাদের বাহিনী সৌদি রাজধানী রিয়াদে ‘শত্রু’ দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

তার দাবি, ক্ষেপণাস্ত্রটি সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। 

এদিকে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, একই দিনে হুতিদের ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয় লক্ষ্য করে হামলার বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে সৌদি আরব ও হুতি যোদ্ধাদের মধ্যে উত্তেজনা বেড়েছে।

সাম্প্রতিক সৌদি আরবের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে হুতিরা। অন্যদিকে সৌদি নেতৃত্বাধীন জোটও হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার কথা জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।