অনলাইন ডেস্ক
দ্রুত সময়ের ভেতরে পৌরসভাগুলোতে সৌর বিদ্যুৎ প্যানেল স্থাপন নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘নির্দিষ্ট সময়ের মধ্যে সোলার প্যানেল স্থাপন না করা হলে সেই পৌরসভার বিরুদ্ধে বিভাগীয় ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
মীর শাহে আলম জোর দিয়ে বলেন, ‘এরই মধ্যেই পৌরসভা গুলোতে সৌর প্যানেল আপনার জন্য অর্থ পাঠানো হয়েছে। তারপরেও বেশিরভাগ পৌরসভায় এখনো এই প্যানেল স্থাপন হয়নি।’
এ সময় সাংবাদিকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘সাংবাদিক বন্ধুরা যদি আমাদের কাটপিস করা বক্তব্য প্রচার করতে থাকেন, তাহলে আমাদের কথা বলাই বন্ধ হয়ে যাবে।
পৌরসভাগুলোর খাল খনন, বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণসহ অন্যান্য পৌরসেবা যাতে নাগরিকরা কোনো ধরনের ভোগান্তি ছাড়াই পান, তা নিশ্চিত করারও নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

