ঢাকা১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মেধাবী শিক্ষার্থীরাই আগামীর সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার প্রধান শক্তি: সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী

admin
নভেম্বর ১০, ২০২৬ ৮:১৯ অপরাহ্ণ
Link Copied!

শাহীন সানি প্রতিবেদন

১০ নভেম্বর ২০২৬

আজ রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে ঢাকা মহানগরীর ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট-সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

শিক্ষা ও সমাজ উন্নয়নবিষয়ক সংগঠন ‘বিশ্ববিদ্যালয় পরিক্রমা’ পরিবারের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ঢাকা মহানগর থেকে জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীরা তাঁদের মেধা, পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে দেশ ও জাতির মুখ উজ্জ্বল করেছে। তাদের এই অসামান্য সাফল্য শুধু ব্যক্তি ও পরিবারের গর্ব নয়, বরং সমগ্র জাতির জন্য আনন্দ ও অনুপ্রেরণার বিষয়।

তিনি বলেন, শিক্ষার্থীদের এই অর্জনকে স্বীকৃতি জানাতে ‘বিশ্ববিদ্যালয় পরিক্রমা’ যে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে, তা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ।

এ ধরনের আয়োজন মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন এবং দেশ ও সমাজের কল্যাণে অবদান রাখতে অনুপ্রেরণা জোগাবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, শিক্ষার মূল লক্ষ্য কেবল ভালো ফলাফল অর্জন নয়; বরং জ্ঞান, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে ওঠা। আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন, সমাজের অগ্রগতি এবং মানবকল্যাণে ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য রাশেদা বেগম হীরা।

‘বিশ্ববিদ্যালয় পরিক্রমা’র প্রধান সম্পাদক হারুন অর রশিদের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসির সাবেক চেয়ারম্যান ও সাবেক সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান খোকন।

অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।