ঢাকা১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

 উল্লাপাড়া উপজেলার ৬নং দুর্গানগর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে এগিয়ে রয়েছেন ইউসুফ আলী

admin
নভেম্বর ১০, ২০২৬ ১১:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

নিজেস্ব প্রতিবেদক.
ইউসুফ আলী (ইউসুফ সরকার)
সভাপতি জাতীয়তাবাদী তাতীদল উল্লাপাড়া উপজেলা শাখা,সাধারন সম্পাদক সাইবার দল উল্লাপাড়া যুগ্নআহব্বায়ক সিরাজগন্জ জেলা তাতী দল, সদস্য সিরাজগন্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রস্টি লি:।সভাপতি উল্লাপাড়া রায়গন্জ মাধ্যেমিক তাতী সমবায় সমিতি
তিনি দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন এবং সকলের কাছেই একজন সুপরিচিত সৎ আদর্শিক ব্যাক্তি হিসাবে পরিচিত,তা ছাড়া তিনি পেশায় একজন ব্যবসায়ী।
ইউসুফ সরকার বলেন জনগনের দোয়া ও ভালবাসা সমর্থন নিয়ে আগামী দিনে দুর্গানগর ইউনিয়নের সার্বিক উন্নয়নমুলক কাজ করতে চান তিনি।ইউসুফ সরকার বলেন তিনি নির্বাচিত হতে পারলে তার ইউনিয়নে সন্তাস,মাদক চাদাবাজ মুক্ত একটি আদর্শিক ইউনিয়ন হিসাবে গড়ে তুলবে,তিনি নিজেও একজন শিক্ষিত তরুন তাই তিনি তার ইউনিয়নে স্কুল, কলেজ, মাদ্রাসা তথা শিক্ষার উপর গুরত্ব দিবেন।ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে তিনি সমান ভাবে উন্নয়নমুলক কাজ করবেন।
ইউসুফ সরকার আরো জানান,সমাজে ন্যায় ও সত্যে ভাত্ববোধ বজায় রেখে সকল শ্রেণীর পেশার মানুষকে সাথে নিয়ে একটি সুন্দর আধুনিক দুর্গানগর ইউনিয়ন গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ।ধনী গরীব নির্বিশেষে সবার কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যাক্ত করেন।
স্হানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়,নির্বাচনকে কেন্দ্র করে দুর্গানগর ইউনিয়নে ব্যাপক আলোচনা শুরু হয়েছে,সম্ভাব্য প্রার্থীদের মধ্যে তরুন স্বচ্ছ ক্লিন ইমেজের ব্যাক্তিত্বের অধিকারী একজন সমাজ সেবক হিসাবে ইউসুফ সরকারের নাম আলোচনায় রয়েছে।আসন্ন নির্বাচন ঘিরে ইউনিয়নে রাজনৈতিক অঙ্গনে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।
ইউসুফ আলী (ইউসুফ সরকার বলেন তিনি জনগনের সমর্থন পেলে একটি স্বচ্ছ জনবান্ধব উন্নয়নমুখী ইউনিয়ন গড়ে তুলবেন।বিএনপির দলীয় সুত্রে জানা যায় তরুন এই ত্যাগী নেতা আন্দোলন সংগ্রামে অগ্রনীয় ভুমিকা পালন করেছে এবং মামলা হামলা জেল জুলুমের স্বীকার হয়েছে,তাই আসন্ন নির্বাচনে দল তাকেই মুল্যয়ন করবে,

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।