ঢাকা১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

৭ নভেম্বর বাংলাদেশি জাতীয়তাবাদের ধারাবাহিকতার উৎসবিন্দু : জহির উদ্দিন স্বপন

admin
নভেম্বর ১৫, ২০২৬ ১২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক

৭ নভেম্বরকে বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন ও বিকাশের ধারাবাহিকতার ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপি।

শুক্রবার (১৩ নভেম্বর) নিউইয়র্কে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন যৌথভাবে এ আয়োজন করে।

জহির উদ্দিন স্বপন বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর জাতীয় ঐক্য ও সংহতির ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ ঘটনা। ওই দিন সিপাহি-জনতার সম্মিলিত ভূমিকা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রনায়ক হিসেবে আবির্ভাবের ক্ষেত্র তৈরি করেছিল।

অনুষ্ঠানে সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির, ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (প্রেস) গোলাম মর্তুজা এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের চার্জ দি অ্যাফেয়ার্স সঞ্চিতা হক প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।