ঢাকা১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

১নং রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জনাব মোঃ মতিউর রহমান সাবান এগিয়ে

admin
নভেম্বর ১৪, ২০২৬ ৮:০৩ অপরাহ্ণ
Link Copied!

​উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ১ নং রামকৃষ্নপুর ইউনিয়নবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মতিউর রহমান সাবান।
​আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় জনমত গঠনে এবং সাধারণ মানুষের মাঝে উন্নয়নের বার্তা পৌঁছে দিতে তিনি নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এলাকার অবহেলিত মানুষের অধিকার আদায় এবং একটি দুর্নীতিমুক্ত, আধুনিক ও মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন এই তরুণ ও জনপ্রিয় প্রার্থী।
​মতিউর রহমান সাবান বলেন, “রামকৃষ্নন
পুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের সুখে-দুঃখে অতীতেও পাশে ছিলাম, ভবিষ্যতেও জনগণের সেবা করার সুযোগ চাই। ইউনিয়নের প্রতিটি মানুষের জীবনমান উন্নয়ন এবং নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য।”
​তাঁর এই শুভেচ্ছা বার্তা ও প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয় এলাকাবাসী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।