ঢাকা১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ৫ কর্মকর্তাকে দুদকে তলব

admin
নভেম্বর ১৫, ২০২৬ ২:৩৭ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার: জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের পাঁচ কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদেরকে আগামী ১৬ ও ১৭ নভেম্বর দুদকে হাজির থাকতে বলা হয়েছে।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশের মাধ্যমে মিরপুরের সেকশন-১৩, ব্লক-বি, লেন-০৬ এবং ০৮ এর মধ্যবর্তী খেলার মাঠের জায়গায় ভুয়া ২৪টি প্লট বরাদ্দের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। ২০২২ সালের অভিযোগটির অনুসন্ধান এখনো শেষ করতে পারেনি দুদক।

অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের জন্য গৃহায়ন সংশ্লিষ্ট পাঁচ কর্মকর্তার বক্তব্য গ্রহণ করে পর্যালোচনা করতে চান অনুসন্ধান কর্মকর্তা।

এই পাঁচ কর্মকর্তা হলেন- মিরপুর গৃহ সংস্থান বিভাগ-২ এর সাবেক নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, ঢাকা শহর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক শহীদ উদ্দীন আহমেদ, গৃহ সংস্থান অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী মনসুর আহমেদ। তাদের তিনজনকে ১৬ নভেম্বর দুদকে হাজির থাকতে বলা হয়েছে।

এ ছাড়া নগর উন্নয়ন অধিদপ্তরের সাবেক পরিচালক আলাউদ্দিন আহমেদ ও নগর উন্নয়ন অধিদপ্তরের সাবেক উপ-পরিচালককে ১৭ নভেম্বর দুদকে হাজির থাকতে বলা হয়েছে।

তার আগে গত ২৮ জুলাই সংশ্লিষ্ট রেকর্ডপত্র চেয়ে দুদক চিঠি পাঠালেও কোনো রেকর্ডপত্র সরবরাহ করা হয়নি। গত ৮ নভেম্বর জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে দুদকের সহকারী পরিচালক রাজু আহমেদ পুনরায় চিঠি পাঠিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।