ঢাকা২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ফ্রিজে সবজি বেশিদিন টাটকা রাখবেন যেভাবে

admin
অক্টোবর ২৩, ২০২৫ ১০:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

 ডেস্ক:

আমাদের মধ্যে অনেকেই পুরো সপ্তাহের বাজার একসঙ্গে করে ফ্রিজে গুছিয়ে রাখেন। কিন্তু দুই দিন যেতে না যেতেই দেখা যায়, শুকিয়ে হলুদ হতে শুরু করে। এই অগ্নিমূল্যের বাজারে এভাবে শাক-সবজি নষ্ট হওয়া মানেই মাসের বাজেটে বড়সড় ধাক্কা লাগা।

ফ্রিজে রাখার পরও কেন সবজি ভালো থাকছে  না, তা নিয়ে পুষ্টিবিদ ও গৃহস্থালি বিশেষজ্ঞরা বলছেন, সমস্যা যন্ত্রের নয়, বরং সবজি রাখার পদ্ধতিতেই রয়েছে গলদ।

সামান্য কিছু নিয়ম মেনে চললেই ফ্রিজে রাখা সবজি দিনের পর দিন তরতাজা থাকবে। 

সবজি ফ্রিজে রাখতে গিয়ে আমরা কিছু ভুল করে ফেলি। তারমধ্যে সবচেয়ে বড় ভুল সবজি ধুয়ে ফ্রিজে রাখা। অনেকেরই অভ্যাস বাজার থেকে সবজি এনেই সব ধুয়ে ফ্রিজে ঢোকানো।

বিশেষজ্ঞদের মতে, সবজি ভেজা অবস্থায় ফ্রিজে রাখলে অতিরিক্ত আর্দ্রতার কারণে তাতে দ্রুত পচন ধরে এবং জীবাণু বা ছত্রাকের আক্রমণ হয়।
সবজির গায়ে লেগে থাকা পানির কণাই পচনের প্রধান কারণ। বরং সবজি না ধুয়ে, শুকনা সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে বা বাতাসে শুকিয়ে নিয়ে তবেই ফ্রিজে রাখুন। রান্নার ঠিক আগে ধুয়ে নেওয়াই ভালো।

যদি একান্তই ধুতে হয়, তবে তা সম্পূর্ণ শুকিয়ে নিয়ে তবেই সংরক্ষণ করুন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।