ঢাকা৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

admin
অক্টোবর ৩০, ২০২৬ ১:২১ পূর্বাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভালে গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ। সেমিফাইনালে লাল-সবুজের দলটি ১-০ গোলে হারায় আফ্রিকার দেশটিকে।

বাংলাদেশের জয়ে একমাত্র গোলটি করেছেন নাঈমুর রহমান রাতুল। 

আজারবাইজানের বাকুতে ই-টিয়ার ম্যাচের প্রথম দশ মিনিটে বাংলাদেশ বেশ কয়েকটি আক্রমণ গড়লেও গোলের দেখা পাচ্ছিল না। সুযোগ আসে গ্যাবনেরও।

তবে দলটির আক্রমণ বাংলাদেশের ডিফেন্ডারদের ফাঁকি দেয়ার জন্য যথেষ্ট ছিল না।

ম্যাচের ১৪তম মিনিটে ডানপ্রান্ত দিয়ে এক আক্রমণে দূর থেকে নেওয়া জোরালো শট গ্যাবনের গোলরক্ষক ফিরিয়ে দেয়। ফিরতি বলে হেডে গোল করেন বাংলাদেশকে লিড এনে দেয় রাতুল। এতে ১-০তে এগিয়ে যায় বাংলাদেশ।

১৮তম মিনিটের সময় আরো একটি সুযোগ পায় বাংলাদেশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।