ঢাকা২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

দিলারা জামানকে নিয়ে সাত পর্বের নাটক

admin
নভেম্বর ১৪, ২০২৫ ১০:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

বিনোদন  প্রতিবেদক
১৪ নভেম্বর ২০২৫

অভিনেত্রী দিলারা জামানকে নিয়ে নির্মিত হয়েছে সাত পর্বের ধারাবাহিক নাটক ‘দাদীর ভাগ’। একজন দাদিকে ঘিরে এগিয়েছে নাটকের গল্প। অভিনেতা জামিল হোসেনের গল্প ভাবনায় নাটকটি রচনা করেছেন বিদ্যুৎ রায়, পরিচালনা করেছেন মাহফুজ ইসলাম। নাটকটি শিগগিরই প্রচার পাবে ‘জামিলস জু’ নামের ইউটিউব চ্যানেলে।

দিলারা জামান বলেন, ‘দাদীর ভাগ’ নাটকের গল্প খুব সুন্দর। মৃত্যুর আগে দাদা সব সম্পত্তি দাদিকে লিখে দেয়। সেই সম্পত্তি ভাগাভাগি নিয়েই গল্প। কাজটা করে ভীষণ ভালো লেগেছে। সবাই এত আন্তরিক ছিল যে, আমাকে কোনোরকম কষ্ট পেতে দেয়নি।

বিদ্যুৎ রায় বলেন, ‘দাদীর ভাগ’ নাটকটি ছোট ধারাবাহিক হলেও একটা বড় ধারাবাহিক হয়ে ওঠার সব উপাদানই এর মধ্যে আছে। এই ধরনের নাটকের চিত্রনাট্য লিখতে গিয়ে বেশ স্বস্তিবোধ করেছি। আশা করছি দর্শকরা এই নাটকটি ভালোভাবে গ্রহণ করবে।’

ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন জামিল হোসেন, মুনমুন আহমেদ মুন, নরেশ ভূঁইয়া, রেশমা আহমেদ, মম শিউলী, আমিন আজাদ, সূচনাসহ অনেকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।