ঢাকা২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট

admin
অক্টোবর ২৫, ২০২৬ ১:১৪ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক :

সাইবার হামলার ঝুঁকির কারণে বন্ধ রাখার পরও রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ওয়েবসাইটে ‘অ্যাটাকের চিহ্ন’ পাওয়া গেছে। এ কারণে আজ রবিবার দুপুর দেড়টা পর্যন্ত ওয়েবসাইটটি সচল করা সম্ভব হয়নি।

সংশ্লিষ্টরা বলছেন, তাদের সাইটে একাধিক অ্যাটাকের চিহ্ন পেয়েছেন। বিষয়টি নিয়ে কাজ করছেন তারা।

রবিবার দুপুর দেড়টায় জনতা ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করতে গিয়ে সেটি অচল দেখা গেছে। প্রবেশ করতে গেলে লেখা আসে, ‘সিস্টেম রক্ষণাবেক্ষণ, আমাদের অ্যাপ্লিকেশনটিতে বর্তমানে রক্ষণাবেক্ষণ কাজ চলছে।

শিগগির চালু হবে।’ সাময়িক অসুবিধার জন্য জনতা ব্যাংক পিএলসি দুঃখ প্রকাশ করেছে।

জনতা ব্যাংকের আইটি বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা একটি গণমাধ্যমকে জানিয়েছেন, তাদের ওয়েবসাইটে দুটো অ্যাটাকের চিহ্ন পাওয়া গেছে। সেগুলো ঠিকঠাক করতে সময় লাগছে।

এদিকে সাইবার হামলার ঝুঁকি এড়াতে বন্ধ রাখা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট চালু করা হয়েছে। গত বৃহস্পতিবার থেকে কেন্দ্রীয় ব্যাংকটির ওয়েবসাইটটি বন্ধ ছিল। আজ রবিবার সকাল ৮টা থেকে ওয়েবসাইটটি পুনরায় চালু করে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, রবিবার কর্মদিবস হওয়ায় সার্বক্ষণিক পর্যবেক্ষণের সুবিধা বিবেচনায় ওয়েবসাইটটি খুলে দেওয়া হয়েছে।

বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর সাইবার হামলার ঝুঁকি নিয়ে সতর্কতা জারি করে ইউরোপীয় ইউনিয়নের সাইবার নিরাপত্তা সংস্থা এনিসা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।