ঢাকা২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তাসনিয়া ফারিণের ‘মন গলবে না’

admin
ডিসেম্বর ৬, ২০২৫ ১০:০১ পূর্বাহ্ণ
Link Copied!

বিনোদন প্রতিবেদক
০৬ ডিসেম্বর ২০২৫

নাটক, সিনেমা ও ওটিটি তিন মাধ্যমেই নিজেকে প্রমাণ করেছেন তাসনিয়া ফারিণ। চলতি বছরের ঈদে ‘ইনসাফ’ সিনেমার মাধ্যমে বাণিজ্যিক সিনেমায় অভিষেক হয়েছে তার। শাকিব খানের বিপরীতে আগামী ঈদে ‘প্রিন্স’ সিনেমায় দেখা যাবে তাকে। অভিনয়ের পাশাপাশি ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদিতে’ তাহসানের সঙ্গে ‘রঙে রঙে রঙিন হবো’ গানটি গেয়ে কণ্ঠশিল্পী হিসেবে আলোচনায় আসেন।

বৃহস্পতিবার তাসনিয়া ফারিণের প্রযোজনা প্রতিষ্ঠান ‘ফড়িং ফিল্মস’ থেকে ‘মন গলবে না’ শিরোনামে একটি গান প্রকাশিত হয়েছে। গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন ইমরান। এটি লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান।

গানটির ভিডিওতে পারফর্ম করেছেন ফারিণ ও ইমরান। মিউজিক ভিডিও পরিচালনায় ছিলেন নাহিয়ান আহমেদ। গানটিতে ড্রেসের ডিজাইন ও লুকের পরিকল্পনায় ছিলেন ফারিণ নিজেই।

গানটি প্রসঙ্গে তাসনিয়া ফারিণ বলেন, ‘মন গলবে না’ গানটি প্রকাশ হওয়ার পর থেকে আমার বন্ধু, সহকর্মী ও পরিবারের মানুষজনের শুভেচ্ছায় ভাসছি। গানটি নিয়ে দর্শক তাদের ভালো-মন্দ জানাচ্ছেন। গানটি ভালোবেসে করেছি, এখন দেখা যাক কী হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।