ঢাকা২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকার রাস্তায় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির

admin
সেপ্টেম্বর ২০, ২০২৫ ৯:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

বিনোদন প্রতিবেদক
২০ সেপ্টেম্বর ২০২৫,

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। সানসিল্কের আমন্ত্রণে গেল বৃহস্পতিবার রাতে ঢাকায় আসেন। এরপর থেকেই ভক্তদের কৌতূহল- কোথায় দেখা যাবে এই অভিনেত্রীকে? সেই প্রশ্নের উত্তর মিলল গতকাল শুক্রবার। এদিন পুরান ঢাকার ঐতিহ্যবাহী স্থাপনা আহসান মঞ্জিলের সামনে দেখা যায় হানিয়াকে।

জানা গেছে, সানসিল্কের একটি বিশেষ ক্যাম্পেইনে অংশ নিতেই সেখানে হাজির হয়েছিলেন তিনি। তবে শুধু ক্যাম্পেইন নয়, ঢাকার সংস্কৃতি ও স্বাদের সঙ্গেও নিজের পরিচয় করালেন এই তারকা।

আহসান মঞ্জিলের সামনে দাঁড়িয়ে ঢাকার জনপ্রিয় স্ট্রিটফুড ঝালমুড়ি খেতে দেখা যায় হানিয়াকে। এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশি জনপ্রিয় ফুডভ্লগার রাফসান দ্য ছোটভাই।

নিজের ইনস্টাগ্রামে একসঙ্গে অন্তত ১৬টি ছবি পোস্ট করেন হানিয়া। ক্যাপশনে লিখেছেন, ‘ব্রেকাপ ঝালমুড়ি’। ছবিগুলোর বেশ কয়েকটিতে দেখা গেছে রাফসানকেও।

অন্যদিকে রাফসান নিজের ফেসবুকে হানিয়ার সঙ্গে তিনটি ছবি পোস্ট করে মজার ছলে লিখেছেন, ‘হানিয়া কেন ব্রেকাপ ঝালমুড়ি খেলো?’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।