ঢাকা২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ত্বকের উজ্জ্বলতা ফেরাতে পারে দারচিনি ভেজানো পানি, খেতে হবে যেভাবে

admin
সেপ্টেম্বর ১৩, ২০২৫ ১০:২২ পূর্বাহ্ণ
Link Copied!

জীবনযাপন ডেস্ক

১৩ সেপ্টেম্বর ২০২৫

ব্যস্ত জীবন ও ভুল জীবনযাপনসহ নানা কারণে মানুষ শারীরিক ও মানসিক চাপ পড়ে। এ ছাড়া অনেকেরই কেক, কোল্ড ড্রিংকস, চকোলেট ইত্যাদি প্রচুর পরিমাণে খাওয়ার প্রবণতা রয়েছে। এসব খাবারে চিনির পরিমাণ অনেকটাই বেশি। এই চিনি আমাদের স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করে

অনেকেই জানেন না, চিনি নীরবে আপনার শরীরকে নানাভাবে প্রভাবিত করছে। ধীরে ধীরে এটি আপনার উজ্জ্বলতা কেড়ে নেয়, হজমশক্তি নষ্ট করে, ওজন বাড়ায় এবং মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে।

একদিকে যেমন চিনি ক্ষতিকারক, সেরকম মানুষের কাছে আশীর্বাদস্বরূপ দারচিনি। প্রায় সবারই রান্নাঘরে দারচিনি থাকে।

দারচিনির পানি ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে, চর্বি কমায় এবং পাচনতন্ত্রকেও উন্নত করে। গবেষণায় দেখা গেছে, দারচিনি রক্তের গ্লুকোজ, কোলেস্টেরল ও রক্তচাপ কমাতে কার্যকর।

দারচিনিতে সিনামালডিহাইড ও পলিফেনলের মতো বেশ কয়েকটি বিশেষ যৌগ রয়েছে, যা প্রদাহ কমায়, বিপাক উন্নত করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে, শরীরের ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায়। এর অর্থ হলো শরীর চিনিকে আরো ভালোভাবে পরিচালনা করতে পারে।

উজ্জ্বল ত্বকের জন্য

আপনার ত্বক যদি শুষ্ক, প্রদাহিত ও ব্রণ-প্রবণ হয়, তাহলে এটি আপনার জন্য। ত্বককে পুষ্ট করার জন্য একটি ছোট দারচিনি, কয়েকটি জাফরান এবং পিত্ত ঠাণ্ডা করার জন্য ১-২টি শুকনা গোলাপের পাপড়ি প্রয়োজন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।