বিনোদন প্রতিবেদক
কিছুদিন আগেই ঘরোয়া আয়োজনে বেশ জাঁকজমকভাবে ছেলে পূণ্যর জন্মদিন পালন করেছেন চিত্রনায়িকা পরীমনি। তবে সেদিনে কিছু কাণ্ডে বেশ চটেছেন এই নায়িকা।
জন্মদিন পালনের কিছুদিন না যেতেই পরী দেখলেন সেই একান্ত পারিবারিক অনুষ্ঠানের ফুটেজ সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে! শুধু তাই নয়, আমন্ত্রিত অতিথিদের অনেকেই সেই ব্যক্তিগত মুহূর্তকে ব্যবসায়িক ভ্লগ বানিয়ে রিলসের বাজারে ছড়িয়ে দিয়েছেন। আর তাতেই বেজায় খেপেছেন পরীমনি।
আজ শনিবার এক ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ ঝেড়ে দিয়ে পরী লিখেছেন, ‘আমার সব রকম আনন্দে যাদের আমি কাছে চাইছি কিন্তু তারা প্রত্যেকেই প্রমাণ করছে তারা আমার জীবনে মলমূত্র মাত্র। খেয়াল করে দেখবেন, গত ১০ তারিখ থেকে ব্যক্তিগত কারণে আমি ফেসবুকে অ্যাকটিভ নই। আজ ফেসবুকে ঢুকতেই দেখি আবার কতগুলো চিড়িয়া আমার জীবনের আনন্দ নিয়ে টানাটানি করা শুরু করেছে। আমার বাচ্চাদের নিয়ে ১০ তারিখ একটা ইভেন্ট ছিল আমার একান্ত নিজস্ব কাছের মানুষদের নিয়ে যেটা করতে চেয়েছিলাম।

