ঢাকা২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হাসপাতালে স্বস্তিকা দত্ত

admin
জুলাই ৪, ২০২৫ ১২:৪২ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক
০৪ জুলাই ২০২5
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্ত। ‘ভানুমতী ভূতের হোটেল’ সিনেমার শুটিং চলাকালীন তীব্র ব্যথায় অসুস্থ হয়ে পড়েন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেওয়া হয়।

অভিনেত্রী নিজেই তার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নিজের অসুস্থতার কথা জানিয়েছেন।

স্বস্তিকা লিখেছেন, ‘আমি বুঝি, সব ঘটনার পিছনে কোনো কারণ থাকে। গতকাল আমি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ সিনেমার শুটিং করছিলাম। হঠাৎ অসহ্য যন্ত্রণা শুরু হয়। মনে হচ্ছিল, পৃথিবীর সবচেয়ে কঠিন যন্ত্রণা। সঙ্গে সঙ্গে আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’

এদিকে ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, ‘সবচেয়ে কঠিন যন্ত্রণার সঙ্গে আমি লড়াই করছি। সমস্ত সহ-অভিনেতাদের সহযোগিতা করার জন্য ধন্যবাদ। এই সিনেমা আমার কাছে খুব বিশেষ।’

তার কথায়, ‘প্রতিজ্ঞা করছি, যাই ঘটে যাক এই সিনেমাকে আমি আরও বিশেষ করে তুলব। আমার চিকিৎসার কথা মাথায় রেখেই আমার পরিচালক ও প্রযোজকেরা শুটিংয়ের দিন ক্ষণ সাজাচ্ছেন। নিজের চোখের খেয়াল রাখার চেষ্টা করছি এবং শুটিংও করছি।’

এই ঘটনায় তার ভক্ত ও সহকর্মীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।