অনলাইন ডেস্ক
নিরাপদ সড়ক আন্দোলনের পুরোধা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক দল গঠন করলেন। তার দলটির নাম হচ্ছে ‘জনতার পার্টি বাংলাদেশ’।
আজ শুক্রবার সকাল ১০টায় শাহবাগস্থ হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে (নিচতলা) এক অনুষ্ঠানে নতুন এ দলের নাম ঘোষণা করা হয়।
দলটির সূত্রে জানা গেছে, ‘গড়বো মোরা ইনসাফের দেশ’ এই স্লোগান নিয়ে রাজনীতির ময়দানে এসেছে ‘জনতা পার্টি বাংলাদেশ’।
আরও জানা গেছে, ইলিয়াস কাঞ্চনকে দলটির সভাপতি এবং শওকত মাহমুদকে মহাসচিব করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

