ঢাকা২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গরমে ত্বকের অস্বস্তি এড়াতে মেনে চলুন কিছু টিপস

admin
এপ্রিল ২৪, ২০২৫ ৩:৪১ অপরাহ্ণ
Link Copied!

লাইফস্টাইল ডেস্ক
২৪ এপ্রিল ২০২৫

তীব্র গরমে শরীরের পাশাপাশি ত্বকের যত্ন নেওয়াও জরুরি। এ সময় অনেকের ত্বকে তেলতেল ভাব, ব্রণ, র‍্যাশের সমস্যা বাড়ে। এ কারণে ত্বকের সমস্যা এড়াতে বিশেষভাবে সতর্ক থাকতে হবে।

ত্বকের অস্বস্তি দূর করতে কী করবেন কী করবেন না

সানস্ক্রিন না মাখা: দিনের বেলায় সানস্ক্রিন ছাড়া বাড়ির বের হবেন না। এমনকি ঘরের ভিতরে থাকলেও সানস্ক্রিন ব্যবহার করতে হবে। বিশেষ করে রান্নাঘরে গেলে অবশ্যই সানিস্ক্রিন ব্যবহার করবেন।

ভারী মেকআপ: গরমে ভারী মেকআপ করা থেকে বিরত থাকুন। এই সময় ভারী মেকআপ করলে ত্বকের রোমকূপগুলো অক্সিজেন নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হবে। এর ফলে গরমে ব্রেকআউটের সমস্যা বাড়বে।

বার বার মুখ ধোয়া:অনেকেই গরমে স্বাস্ত পেতে বার বার মুখে পানির ঝাপটা দেন। এতে ত্বকে সজীবতা আসলেও ত্বক শুষ্ক হয়ে যায়। ত্বক ভালো রাখতে দিনে দু’বার ফেসওয়াশ ব্যবহার করা উচিত।

পানি কম খাওয়া: এই গরমে শরীরকে সুস্থ রাখার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়া জরুরি। এতে শরীর হাইড্রেটেড থাকে। ত্বকের আর্দ্রতা বজায় রাখতে প্রচুর পরিমাণ পানি খান।

ভাজাভুজি খাওয়া: গরমে সব ধরনের ভাজাভুজি, মসলাদার খাবার এড়িয়ে চলুন। তা না হলে ত্বক তৈলাক্ত হয়ে যাবে। এই ধরনের জাঙ্ক ফুড ত্বকের স্বাস্থ্যের জন্য উপকারী নয়।

রাতে যে কাজ করবেন: রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই মুখ পরিষ্কার করবেন। মেকআপ থাকলে তা তুলে ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে নিন। এতে সারাদিন ধরে ত্বকের উপর যে ময়লা, ব্যাকটেরিয়া ও টক্সিন জমে ছিল সেগুলো পরিষ্কার হয়ে যাবে। ত্বকের নানা ধরনের সমস্যাও কমবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।