ঢাকা২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রধান বিচারক পূর্ণিমা

admin
মার্চ ১৮, ২০২৫ ৬:৩৬ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন প্রতিবেদক
১৮ মার্চ ২০২৫,

মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে রান্নাবিষয়ক রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী সিজন ৮’র জেলাভিত্তিক পর্বগুলো। এখান থেকে নির্বাচিত ২০ জন প্রতিযোগী সুযোগ পাবেন স্টুডিও রাউন্ডে যাওয়ার। আর সেই রাউন্ডের প্রধান বিচারক হিসেবে থাকছেন চিত্রনায়িকা পূর্ণিমা।

প্রতি দুই বছর পরপর এই প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে। এবার চলছে অষ্টমবারের আয়োজন। এর আগে, আয়োজনটির তিনটি আসরের বিচারক হিসেবে দেখা গেছে পূর্ণিমাকে। এবার তিনি চতুর্থবারের মতো প্রধান বিচারকের দায়িত্ব পালন করছেন। অডিশন রাউন্ড থেকে গ্র্যান্ড ফিনালে পর্যন্ত সেরা রাঁধুনীর উপস্থাপনা করবেন মৌসুমী মৌ।

প্রধান বিচারকের দায়িত্ব পালন প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘খুবই ভালো লাগছে। আমি এই প্রতিযোগিতা ভীষণভাবে উপভোগ করি। এবারের আয়োজন আরও বেশি জমকালো। সবকিছুরই আয়োজন একটু বেশি। স্টুডিও রাউন্ডের সেট ডিজাইনেও পরিবর্তন আনা হয়েছে, আরও আকর্ষণীয় করা হয়েছে। প্রত্যেক প্রতিযোগীই তার সেরাটা দেওয়ার চেষ্টা করছেন। দুই মাস ধরে এই প্রতিযোগিতা নিয়েই আমার ব্যস্ততা। তাই এবার ঈদের অনুষ্ঠানেও আমাকে কম পাওয়া যাবে।’

প্রতিযোগিতার প্রথম পুরস্কার হিসেবে থাকছে ১৫ লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার ১০ লাখ টাকা ও তৃতীয় পুরস্কার ৫ লাখ টাকা। ‘সেরা রাঁধুনী সিজন ৮’ প্রযোজনা করছেন অজয় পোদ্দার। সেরা রাঁধুনীর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে আগামী জুলাই অথবা আগস্ট মাসে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।