ডেস্ক: আমার অনেক ধরনের ফল-কে রস করে খেয়ে থাকি। কিন্তু আমলকির রস কি খেয়েছেন কখনো? হ্যাঁ, শরীর সুস্থ রাখতে ম্যাজিকের মতো কাজ করবে এই আমলকির রস। তেমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। শরীরকে সুস্থ ও সচল রাখতে আমলকির রসের গুণাগুণ নিয়েই আজকের প্রতিবেদন।
আমলকির রসের পুষ্টিগুণ
আমলকীর রসে রয়েছে একাধিক পুষ্টিগুণ। আমলকীর রস মানব শরীরে রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায় এবং শরীরের মধ্যে চর্বি জমতে দেয় না।
এমন অনেকেই রয়েছেন যারা প্রতিদিনের খাদ্য তালিকায় আমলকীর রস পান করেন, বা আমলকী খেয়ে থাকেন। যারা নিয়মিত আমলকী খান তাদের স্বাস্থ্যের জন্য এটি ইতিবাচক ভূমিকা পালন করে।
এ ছাড়া আমলকীর রসে আন্টি-ইফ্লামেটরি বৈশিষ্ট্য থাকার কারণে এটি অস্টিওপোরেসিস, জয়েন্ট পেইন, বা আর্থ্রাইটিস এর মত রোগের উপশম ঘটাতেও ভীষণভাবে উপকারী।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
