ঢাকা২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের স্বর্ণপদক জয়

admin
অক্টোবর ২৮, ২০২৬ ৪:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক

শুরুর ধাপে ২ পয়েন্টে এগিয়ে যাওয়ায় আত্মবিশ্বাস বাড়ে বাংলাদেশ দলের। শেষ পর্যন্ত আধিপত্য ধরে রেখে কাজাখস্তানকে হারিয়ে এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্টের (স্টেজ-২) কম্পাউন্ড নারী দলগত ইভেন্টে সোনা জয়ের উচ্ছ্বাসে মাতে বাংলাদেশ।

ইরাকের সুলাইমানিয়াহতে আজ ফাইনালে কাজাখস্তানকে ২৩০-২২০ স্কোরে হারিয়েছে বাংলাদেশ। দলের হয়ে খেলেন বন্যা আক্তার, শ্রীপর্ণা বিশ্বাস ও কুলসুম আক্তার মনি। এই ইভেন্টে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর স্বাগতিক ইরাককে ২১৯-২১৮ স্কোরে হারিয়ে ব্রোঞ্জ পেয়েছে শ্রীলঙ্কা।

বাংলাদেশের শুরুটা হয় আশা জাগানিয়া।

৫৭-৫৫ পয়েন্টে জিতে এগিয়ে যায় দল। দ্বিতীয় সেটে পাঁচ পয়েন্টের ব্যবধানে (৫৭-৫২) জিতে ম্যাচের নিয়ন্ত্রণ মুঠোয় নেন বন্যারা। পরের দুই সেটেও ৫৮-৫৬, ৫৮-৫৭ ব্যবধানে জিতে যায় বন্যা-মনিরা।

 

কম্পাউন্ড নারী দলগত ইভেন্টে দলই ছিল চারটি।

ফলে সেমিফাইনাল দিয়ে শুরু হয় ইভেন্টটি। বাংলাদেশ সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ২৩৩-২১৯ স্কোরে হারায়। ইরাককে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে ওঠে কাজাখস্তান।

 

দিনের শুরুতে কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগের ফাইনালে কাজাখস্তানের বিপক্ষে ২৩০-২২৪ স্কোরে হেরে যায় বাংলাদেশ। দলের হয়ে খেলেন হিমু বাছাড়, তরিকুল ইসলাম ও রাকিব নেওয়াজ আহমেদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।