ঢাকা৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘১২ মণ কাঠ রাখা আছে, এটাই আমার শেষ সম্পত্তি’

admin
অক্টোবর ৮, ২০২৬ ২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক
০৮ অক্টোবর ২০২৬

মৃত্যু নিয়ে বহু বছর আগেই ভেবেছিলেন বলিউড অভিনেতা নানা পাটেকার। আর তাই তো নিজের শেষকৃত্যের জন্য ১২ মণ কাঠও আলাদা করে রেখেছিলেন তিনি। চেয়েছিলেন, সেই কাঠ যেন শুকনো হয়; ভেজা কাঠে ধোঁয়া হয়ে উপস্থিত স্বজনদের চোখে পানি এলে যেন ভুল করে কেউ না ভাবেন, তারা তার জন্য কাঁদছেন।

২০২৩ সালের সেপ্টেম্বরে ‘দ্য ভ্যাকসিন ওয়ার’ সিনেমার প্রচারে দেওয়া এক সাক্ষাৎকারে মৃত্যু নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছিলেন নানা। ১৫ সেপ্টেম্বর ২০২৩-এ প্রকাশিত ওই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, মৃত্যু অবশ্যম্ভাবী এবং একদিন তাকে চলে যেতে হবে। তার কাছে জীবনের শেষ সম্পত্তি ছিল মাত্র ১২ মণ কাঠ।

নানা বলেছিলেন, ‘আমার ১২ মণ কাঠ লাগবে। এটাই আমার শেষ সম্পত্তি। এটা নিয়েই আমি চলে যাব।’

নিজের শেষকৃত্যের জন্য কাঠ ইতিমধ্যে আলাদা করে রাখার কথাও জানান তিনি।

তবে মৃত্যুর মতো গম্ভীর বিষয়েও নিজের স্বভাবসুলভ রসবোধ হারাননি নানা। স্পষ্ট করে বলেছিলেন, তার শেষকৃত্যে যেন শুকনো কাঠ ব্যবহার করা হয়। ‘আমার ১২ মণ কাঠ রাখা আছে। সেগুলো শুকনো। ওগুলো দিয়েই আমাকে পোড়াবেন। ভেজা কাঠ ব্যবহার করবেন না’- বলেছিলেন তিনি।

এরপরই আসে তার সেই রসিকতা। ভেজা কাঠে ধোঁয়া হলে উপস্থিতদের চোখে পানি আসতে পারে। আর তখন ভুল বোঝাবুঝি হতে পারে বলে জানিয়েছিলেন নানা।

তার ভাষায়, ‘তখন চোখ দিয়ে পানি আসবে…। এমন অবস্থায় আমি ভুল বুঝতে পারি যে, তারা আমার জন্য কাঁদছে।’ এরপরই বলেছিলেন, ‘অন্তত মরার সময় ভুল বোঝাবুঝি থাকা উচিত নয়।’

মৃত্যু নিয়ে তার ভাবনা ছিল আরও বিস্তৃত। একই সাক্ষাৎকারে নানা বলেছিলেন, একজন মানুষ মারা গেলে একসময় অন্যরা তাকে ছাড়াই জীবন এগিয়ে নেয়। তাই চিরকাল বেঁচে থাকার মতো করে সম্পদ জমিয়ে যাওয়ার খুব একটা অর্থ নেই বলেও নিজের ভাবনা তুলে ধরেছিলেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।