বিনোদন প্রতিবেদক
০১ অক্টোবর ২০২৬
রায়হান রাফী পরিচালিত বহুল আলোচিত সিনেমা ‘আন্ধার’ চলতি মাসের ১৬ তারিখ মুক্তির কথা ছিল। তবে পোস্ট প্রোডাকশনের কাজ বাকি থাকায় নির্ধারিত সময়ে মুক্তি পাচ্ছে না সিনেমাটি। এক ভিডিও বার্তার মাধ্যমে ‘আন্ধার’-এর নতুন মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, আগামী বছর ঈদ ছাড়া ২৬ মার্চ স্বাধীনতা দিবসে মুক্তি পাবে সিনেমাটি। ভিডিও বার্তায় চঞ্চল চৌধুরী বলেন, ‘আপনারা আমাদের সঙ্গে ছিলেন, এখনও আছেন- আর কিছুদিন সঙ্গে থাকেন।’ মুক্তির তারিখ পিছিয়ে দেওয়ার কারণও জানিয়েছেন নির্মাতা রায়হান রাফী। তিনি বলেন, ‘চাইলে অক্টোবরে সিনেমা রিলিজ করতে পারব, ১৬ অক্টোবরেই পারব। সেক্ষেত্রে হয়তো ভিএফএক্স খারাপ হবে। কিন্তু আমি কোনোভাবেই ছাড় দিতে চাই না। তাই অক্টোবর কিংবা ডিসেম্বর নয়, আগামীতে ঈদ ছাড়াই ২৬ মার্চ আন্ধার রিলিজ করব।’ সিনেমায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ, চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষি। এ ছাড়া এতে রয়েছেন মোস্তফা মনোয়ার, ফারুক রেহানসহ আরও অনেকে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

