ঢাকা২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ঈদের অপেক্ষায় ‘আন্ধার’

admin
সেপ্টেম্বর ২৪, ২০২৬ ১২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন  প্রতিবেদক
২৪ সেপ্টেম্বর ২০২৬

রায়হান রাফীর তারকাবহুল সিনেমা ‘আন্ধার’। পূজা উপলক্ষে আগামী মাসে সিনেমাটি মুক্তির কথা ছিল। সে অনুযায়ী পোস্টার প্রকাশের পর প্রকাশ করা হয় ১ মিনিট ২৬ সেকেন্ডের টিজারও। সিনেমাটি চলতি মাসে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়ার কথাও জানিয়েছিলেন সংশ্লিষ্ট ব্যক্তিরা; কিন্তু মাস শেষ হতে চললেও জমা দেওয়ার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। একই সঙ্গে পূজায় মুক্তির বিষয়েও এখন আর নিশ্চিত করে কিছু বলতে পারছেন না পরিচালক, প্রযোজক কিংবা অভিনয়শিল্পীদের কেউ। তবে বেশ কিছু সূত্র বলছে, পূজায় নয়, ‘আন্ধার’ মুক্তি পাবে আগামী বছরের কোনো ঈদে। বিগ বাগেজেটের সিনেমাটি বড় উৎসবের জন্যই অপেক্ষা করছে। সিনেমাটিতে আভিনয় করেছেন সিয়াম আহমেদ, চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, মোস্তফা মনওয়ার, আফসানা মিমি, ফররুখ আহমেদ রেহান ও গাজী রাকায়েতসহ অনেকে।

‘আন্ধার’ নিয়ে আগ্রহের বড় কারণ এর হরর ঘরানা। দেশে নিয়মিত বাণিজ্যিক হরর সিনেমা নির্মিত না হওয়ায় রায়হান রাফীর এই আয়োজন নিয়ে শুরু থেকেই দর্শকদের আগ্রহ ছিল। সিনেমাটির গল্প লিখেছেন ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরী ও অর্থহীনের সাইদুস সালেহীন সুমন। গল্পের সঙ্গে যুক্ত আছেন আদনান আদিব খানও। দেশের বিভিন্ন অঞ্চলের ভৌতিক লোককাহিনি ও অতিপ্রাকৃত ঘটনা নিয়ে তাদের আগ্রহ থেকেই সিনেমাটির গল্পের ভাবনা এসেছে। মুক্তির তারিখ নিয়ে তৈরি হওয়া এই গুঞ্জনের মধ্যে সিনেমাটির নির্মাতা রায়হান রাফীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি প্রযোজকদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। পরে সিনেমাটির অন্যতম চিত্রনাট্যকার ও প্রযোজক শাকিব চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হয়। মুক্তির তারিখ প্রসঙ্গে তিনি বলেন, ‘মুক্তির বিষয়ে এখনই অফিসিয়ালি কিছু বলছি না। আমরা অক্টোবরের কথা বলেছিলাম, এখন পর্যন্ত সেটাই অফিসিয়াল ঘোষণা। যদি তারিখ পরিবর্তন হয়, আমরা সময়মতো জানাব।’ তিনি আরও বলেন, ‘১৩ দিন মুম্বাইতে থেকে ২০ সেপ্টেম্বর ফিরেছি। আবার যেতে হবে। ভিএফএক্সের কাজ অনেক। পুরোদমে কাজ চলছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।