ঢাকা২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নতুন জুটিতে হঠাৎ বৃষ্টি

admin
সেপ্টেম্বর ২২, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডেস্ক:

২২ সেপ্টেম্বর ২০২৬

নব্বইয়ের দশকের দর্শকপ্রিয় বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’ এবার ফিরছে নতুন আঙ্গিকে। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া বাসু চ্যাটার্জি পরিচালিত ছবিটির রিমেক হিসেবে নির্মিত হয়েছে ‘আবার হঠাৎ বৃষ্টি’। নতুন ছবিটি পরিচালনা করেছেন কামরুজ্জামান। প্রযোজনায় রয়েছে আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্ম।

পুরনো ছবিতে ফেরদৌস আহমেদ ও প্রিয়াঙ্কা ত্রিবেদীর জুটি দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। নতুন সংস্করণে সেই দুই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরিয়ান সারোয়ার ও রাদিফা নারমিন। পুরনো গল্পের কাঠামো অক্ষুণ্ন রেখে বর্তমান সময়ের প্রেক্ষাপট ও বাংলাদেশের লোকেশনে সিনেমাটি নির্মাণ করা হয়েছে।

‘হঠাৎ বৃষ্টি’র জনপ্রিয়তার বড় একটি অংশ ছিল এর গান। নতুন ছবিতে পুরনো ছয়টি গানের মধ্যে তিনটির নতুন সংস্করণ রাখা হয়েছে। পাশাপাশি যুক্ত হয়েছে দুটি নতুন গান।

নতুন ছবিতে আরিয়ান-রাদিফার পাশাপাশি অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, ক্রিস্টিয়ানো তন্ময়, কায়েস আরজু, মৌ খান ও ঝুনা চৌধুরীসহ অনেকে। নির্মাতা কামরুজ্জামান জানিয়েছেন, আগামী ২ অক্টোবর সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘আবার হঠাৎ বৃষ্টি’র।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।