ঢাকা২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

”সমাজে লিভ-টুগেদার নরমালাইজ হবে”, অভিনেত্রী স্বাগতাকে উকিল নোটিশ

admin
ডিসেম্বর ২৮, ২০২৪ ৩:৪০ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার বিনেদন
২৮ ডিসেম্বর ২০২৪

আমাদের সমাজও পরিবর্তন হচ্ছে। ডিভোর্স নরমালাইজ হচ্ছে, লিভ টুগেদারও নরমালাইজ হবে, ইনশাল্লাহ।’ ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ও সংগীতশিল্পী জিনাত সানু স্বাগতার এমন বক্তব্যের বিরুদ্ধে উকিল নোটিশ পাঠিয়েছেন আরিফুল খবির নামক একজন ব্যক্তি। সুপ্রীম কোর্টের আইনজীবি মুহম্মদ মেছবাহ উদ্দিন চৌধুরীর মারফাত আজ তিনি এই উকিল নোটিশটি পাঠান।

উকিল নোটিশে বলা হয়, আপনি (স্বাগতা) হাসান আজাদ নামক একজন ব্যক্তির সহিত লীভ টুগেদার করিয়াছেন বলিয়া স্বীকার করেন এবং যাহা বিগত ১ (এক) বছর যাবৎ করিয়াছেন তাহাও প্রকাশ্যে স্বীকার করেন এবং পাশাপাশি লীভ টুগেদার করিবার জন্য উৎসাহ প্রদান করেন।
যেহেতু আপনি একজন মুসলমান ধর্মাবলম্বী হওয়ায় আপনার জানা আছে বিবাহের পূর্বে নারী ও পুরুষের মধ্য সহবাস বা লীভ টুগেদার করা সম্পূর্নরুপে হারাম। আপনি উক্ত হারাম বিষয়টি নিজে করিয়া অপরকে করিবার জন্য উৎসাহ প্রদান করিতেছেন। যাহার কারনে সমাজে ব্যভিচারের মাত্রা বৃদ্ধি পাইয়া সমাজে এক বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি হইবে। আপনার উক্তরুপ বিবৃতির কারনে মুসলমান ধর্মাবলম্বীগণের ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাত প্রদান করিয়াছে।

যেহেতু আমার মোয়াক্কেল একজন ধর্মপ্রান মুসলান হওয়ার কারনে আমার মোয়াক্কেলের ধর্মীয় অনুভূতিতেও আঘাত লাগিয়াছে। যাহার কারনে সংক্ষুদ্ধ হইয়া আপনার প্রতি অত্র নোটিশ প্রেরন করিয়াছে।
অতএব, অত্র নোটিশ প্রাপ্তির ০৭ (সাত) দিনের মধ্যে আপনার উক্ত বক্তব্য প্রত্যাহার করিয়া প্রকাশ্যে ক্ষমা চাইবেন এবং তাহা আমার মোয়াক্কেলকে অবহিত করিবেন, অন্যথায় আমার মোয়াক্কেল আপনার ধর্মীয় অনুভূতি আঘাতদানকারী উক্ত বিবৃতির জন্য প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করিবেন যাহার দায়ভার আপনার উপর বর্তাইবে।

উল্লেখ্য, সম্প্রতি নিজের দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে অভিনেত্রী ও সংগীত শিল্পী জিনাত সানু স্বাগতা “সমাজে লিভ-টুগেদার নরমালাইজ হবে, ইনশাল্লাহ” এমন বক্তব্য দেন, যা বিভিন্ন মিডিয়ায় ১৯ ডিসেম্বর, বিভিন্ন মিডিয়ায় প্রচারিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।