ঢাকা৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিয়ের আগেই করিনার ঘরে সাইফ, ভোররাতে কী দেখেছিলেন অক্ষয়?

admin
সেপ্টেম্বর ৭, ২০২৬ ১:৪০ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২৬

অক্ষয় কুমারের রুটিন যে কতটা কড়া, তা বলিউডে প্রায় সবারই জানা। বছরের পর বছর ধরে ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাস তার। কিন্তু একদিন সেই ভোররাতেই এমন এক দৃশ্যের মুখোমুখি হয়েছিলেন অভিনেতা, যা দেখে রীতিমতো অবাক হয়ে গিয়েছিলেন তিনি। হোটেলের ঘর থেকে তখন বেরিয়ে আসছেন সাইফ আলী খান আর ঘরটি ছিল করিনা কাপুরের!

সম্প্রতি অমিতাভ বচ্চনের জনপ্রিয় কুইজ অনুষ্ঠান ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মঞ্চে একসঙ্গে দেখা যায় অক্ষয় কুমার ও সইফ আলি খানকে। প্রিয়দর্শন পরিচালিত নতুন সিনেমা ‘হায়ওয়ান’-এর প্রচারে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন দুই অভিনেতা। সেখানেই পুরনো দিনের একটি মজার ঘটনা শেয়ার করেন অক্ষয়।

আড্ডার একপর্যায়ে অমিতাভ বচ্চন সইফকে প্রশ্ন করেন, করিনা কাপুরের সঙ্গে তার প্রেমের শুরু কি ২০০৮ সালের সিনেমা ‘তাশন’-এর শুটিং থেকেই? প্রশ্ন শুনে সইফও হেসে জানান, সেটিই সত্যি।

এরপর অমিতাভের নজর যায় অক্ষয়ের দিকে। কারণ ‘তাশন’ সিনেমায় অক্ষয়ও অভিনয় করেছিলেন। তাই সেই সময় সাইফ-করিনার সম্পর্কের কোনো ইঙ্গিত তিনি পেয়েছিলেন কি না, তা জানতে চান বিগ বি।

অক্ষয়ের উত্তরেই জমে ওঠে আড্ডা। অভিনেতা জানান, শুটিংয়ের সময় তিনি নিয়ম করে ভোর সাড়ে ৪টার দিকে ঘুম থেকে উঠতেন। তার হোটেল রুমের পাশেই ছিল করিনার ঘর। একদিন সেই ভোরেই আচমকা করিনার ঘরের দরজা খুলতে দেখেন তিনি। এরপর ঘর থেকে বেরিয়ে আসেন সইফ আলি খান।

দৃশ্যটি দেখে অক্ষয়ের স্বাভাবিকভাবেই কৌতূহল হয়। তিনি সইফকে প্রশ্ন করেন, এত সকালে সেখানে কী করছেন? অপ্রস্তুত সাইফ তখন জানান, তারা নাকি সকালে হাঁটতে ও দৌড়াতে বের হবেন।

সইফের সেই উত্তর শুনে অনুষ্ঠানের মঞ্চে হাসির রোল পড়ে যায়। অক্ষয়ও সুযোগ ছাড়েননি। মজা করে তিনি বলেন, সাইফ আসলে করিনাকে ঘুম থেকে তুলে তার সঙ্গে জগিংয়ে যাওয়ার জন্যই এত ভোরে হাজির হয়েছিলেন!

যদিও সাইফ নিজের বক্তব্যে জানান, সেদিন সত্যিই তাদের খুব সকালে দৌড়ানোর পরিকল্পনা ছিল। তবে অক্ষয়ের সেই স্মৃতিচারণ যে ‘তাশন’-এর সময়কার সাইফ-করিনার সম্পর্কের একটি মজার ঝলক, তা নিয়ে সন্দেহ নেই।

২০০৮ সালে ‘তাশন’-এর শুটিংয়ের সময়ই সাইফ ও করিনার ঘনিষ্ঠতা বাড়ে। দীর্ঘদিনের প্রেমের পর ২০১২ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা। বর্তমানে দুই সন্তান তৈমুর ও জেহকে নিয়ে তাদের সংসার। বলিউডের অন্যতম আলোচিত এই জুটির প্রেমের শুরুর দিনের সেই পুরনো গল্পই অক্ষয়ের মুখে উঠে এসে আবারও আলোচনায় এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।