ঢাকা৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

মায়ের জন্য…

admin
আগস্ট ৩১, ২০২৬ ১০:১১ পূর্বাহ্ণ
Link Copied!

বিনোদন  প্রতিবেদক
৩১ আগস্ট ২০২৬

মায়ের জন্মদিনে ভালোবাসা ও কৃতজ্ঞতার কথা আবেগঘন ভাষায় প্রকাশ করেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। তিনি জানিয়েছেন, জীবনে যতদূর আসতে পেরেছেন, তার পেছনে সবচেয়ে বড় শক্তি মায়ের দোয়া ও আশীর্বাদ।

মায়ের সঙ্গে একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে অপূর্ব লিখেছেন, ‘ছোটবেলা থেকে আজ অব্দি, আমার জীবনের প্রতিটি পদক্ষেপে তোমার আঁচল আমায় ছায়ার মতো আগলে রেখেছে। আমার না বলা কথাগুলো চোখের পলকেই বুঝে ফেলা, আমার একটুখানি কষ্টে তোমার বুক ফেটে যাওয়া- তোমার এই নিঃস্বার্থ ভালোবাসার ঋণ শোধ করার সাধ্য কার আছে? আমি আজ যা কিছু হয়েছি, যতদূর আসতে পেরেছি, তার পেছনের মূল শক্তি কেবল তোমার দোয়া আর আশীর্বাদ।’

মায়ের সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া চেয়ে অপূর্ব লিখেছেন, ‘তুমি হাসলে আমার পৃথিবী আলোয় ভরে যায়। আল্লাহর কাছে একটাই প্রার্থনা, তিনি যেন তোমাকে সব সময় সুস্থ রাখেন, দীর্ঘায়ু করেন এবং তোমার মুখের এই সুন্দর হাসিটি চিরকাল বজায় রাখেন।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।