ঢাকা২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হঠাৎ শাহরুখের নতুন ছবির পরিচালক পরিবর্ত

admin
ডিসেম্বর ২৫, ২০২৪ ১:৪০ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২৪

পরপর বক্স অফিসে তিনটি হিট ছবি উপহার দিয়েছেন বলিউড কিং শাহরুখ খান। এদিকে নতুন ছবিতে শুটিংয়ের কাজ শুরু করেছেন শাহরুখ খান।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, পরিচালক সুজয় ঘোষের ‘কিং’ ছবির মাধ্যমে প্রথমবার মেয়ে সুহানা খানের সঙ্গে বড় পর্দায় আসতে চলেছেন শাহরুখ। লন্ডনে শুটিং শুরুও হয়ে গিয়েছিল।

তবে মাঝপথে ‘কিং’ ছবিতে পরিচালক পরিবর্তন করা হয়েছে। সুজয় ঘোষের জায়গা নিলেন ‘পাঠান’ পরিচালক সিদ্ধার্থ আনন্দ। এ সিদ্ধান্ত প্রায় সপ্তাহ তিনেক আগেই নিয়েছিলেন শাহরুখ।

প্রতিবেদনে আরও বলা হয়, ইতোমধ্যেই অনেকটা পরিবর্তন করা হয়েছে ছবির গল্পে। সেই কারণে ছবিটির সঙ্গে একাত্মবোধ করতে পারছিলেন না সুজয়। পরিচালক এ ছবির গল্পকে যেভাবে উপস্থাপন করতে চেয়েছিলেন, ছবিটি নাকি আর সেই জায়গায় নেই

অ্যাকশন, ড্রামা, ইমোশন, প্রেম সব রকম উপাদান মিশিয়ে এই ছবির যে তারে বাঁধা হয়েছে সেই উচ্চতা ছোঁয়ার উপযুক্ত মানুষ সিদ্ধার্থ আনন্দ। নিজের ভাবনা সুজয়ের সঙ্গে ভাগ করে নেন শাহরুখ। সকলের সম্মতিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।