ঢাকা২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তৃণমূল থেকে বাবুল সুপ্রিয় কি ফের বিজেপিতে ফিরছেন

admin
মে ৯, ২০২৬ ৭:০৬ অপরাহ্ণ
Link Copied!

বিনোদেন ডেস্ক
০৯ মে ২০২৬

বলিউডের একসময়ের জনপ্রিয় প্লেব্যাক গায়ক বাবুল সুপ্রিয় দীর্ঘদিন যুক্ত ছিলেন বিজেপির রাজনীতিতে। বিজেপির হয়ে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। পরে বিজেপি থেকে পদত্যাগ করে যোগ দেন তৃণমূল কংগ্রেসে। দলটির হয়ে বর্তমানে রাজ্যসভার সংসদ সদস্য আছেন বাবুল। এখন পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসায় রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন তিনি ফের তার পুরোনো দলে ফিরবেন।

এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করেছেন বাবুল। তিনি লিখেছেন, ‘আমি হ্যাঁ-তে হ্যাঁ বলার লোক নই। তাই দল ছাড়ার সময় শীর্ষস্থানীয় নেতাদের মুখের ওপরে বলে এসেছিলাম, বিনা দোষে আমায় অকারণ অপমান বা শাস্তি দিতে কিছুতেই দেব না।’

অর্থাৎ, বাবুল স্পষ্ট করেছেন ‘সাবেক’ ফের ‘বর্তমান’করবেন না তিনি।

তিনি আরও বলেছেন, ‘এক ‘‘গেরুয়া’’ বন্ধুর পাঠানো বার্তার জবাব হিসাবে আমার এই লেখা।” বাবুল আরও জানিয়েছেন, গত কয়েক দিন ধরে অনেকেই তাকে বিজেপিতে পুনরায় যোগ দেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি লিখেছেন! তাদের এবং বাংলার মানুষের কাছে তাই বাবুলের অনুরোধ, ‘দয়া করে ধরে নেবেন না, তারা আমায় ফিরিয়ে নেবেন। তাই এই ধরনের গুজব ছড়ানো বন্ধ করুন।’

তবে বিজেপির নেতাকর্মীরা যেন অপমান-অপদস্ত না করেন সে অনুরোধ করেছেন বাবুল। তিনি বলেন, ‘আমি ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত দলের জন্য কী করেছি, মনে রাখবেন। রাজনীতি ও ধর্মের ঊর্ধ্বেও জীবন আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।