ঢাকা৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘ভাগ্যিস স্ক্রিপ্টে ছুরি দিয়ে খুন করা লেখা ছিল না’

admin
মার্চ ৫, ২০২৬ ১১:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

বিনোদন প্রতিবেদক
০৫ মার্চ ২০২৬

তিশা-সামিয়ার পাল্টাপাল্টি বয়ানের মাঝে প্রতিক্রিয়া নিজের প্রতিক্রিয়া জানালেন জ্যেষ্ঠ অভিনেত্রী সোহানা সাবা।

তিনি তানজিন তিশার বক্তব্যটি শেয়ার করে ক্যাপশনে ‘স্বস্তি’ প্রকাশ করেছেন এই বলে, ‘ভাগ্যিস স্ক্রিপ্টে ছুরি দিয়ে খুন করা লেখা ছিল না …!’

সোহানা সাবা বোঝাতে চেয়েছেন, ২ মার্চ শুটিং স্পটে সামিয়া অথৈর সঙ্গে ‘চিত্রনাট্যের প্রয়োজনে’ তানজিন তিশা যা করেছেন, সেটি অল্পতেই বেঁচে যাওয়ার মতো ঘটনা! যদি সেই স্ক্রিপ্টে থাকতো- তিশা সামিয়া অথৈকে ছুরি দিয়ে খুন করবেন!

সাবার শঙ্কা- তাহলে তো সেদিনই খুন-খারাবি হয়ে যেত! এই মন্তব্যেই থামেননি সাবা। ভবিষ্যতের জন্য তিশার সহশিল্পীদেরও সাবধান করেছেন।

সাবা লিখেছেন- ‘পরবর্তী স্ক্রিপ্টে যদি ছুরি-চাকুর কথা লেখাও থাকে, তবে কোআর্টিস্টদের সাবধান হয়ে যাওয়া উচিত …।’ শেষে সরাসরি তানজিন তিশার দিকেই যেন স্পষ্ট আঙুল তুলেছেন ‘আয়না’ অভিনেত্রী। বললেন- ‘এমন ম্যাথডিকাল অ্যাক্টর পৃথিবীতে আর আসেনি ভাই!’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।