ঢাকা২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

একই দিনে দেশে ‘স্ক্রিম ৭’

admin
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ১০:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২৬

আগামী ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেতে যাচ্ছে ‘স্ক্রিম ৭’। একই দিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও মুক্তি পাবে সিনেমাটি। দেশের দর্শক সিনেমাটি দেখতে পাবেন স্টার সিনেপ্লেক্সে।

গ়ত ৫ ফেব্রুয়ারি ডেডলাইন হলিউড এক প্রতিবেদনে জানিয়েছে, মুক্তির প্রথম সপ্তাহান্তেই সিনেমাটি উল্লেখযোগ্য অঙ্কের ব্যবসা করতে পারে।

ধারণা করা হচ্ছে, এটি ‘স্ক্রিম ৬’-এর ৪৪ দশমিক ৪ মিলিয়ন ডলারের ঘরোয়া উদ্বোধনী আয়ের পর সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং পেতে পারে। সিনেমায় অভিনয় করেছেন নেভ ক্যাম্পবেল, জেসমিন স্যাভয় ব্রাউন, ম্যাসন গুডিং, ডেভিড আর্কেট, ম্যাথিউ লিলার্ড ও কোর্টেনি কক্স।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।