ঢাকা২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

৬ মাস আ.লীগ ৬ মাস বিএনপি, দিদি কিন্তু দেখিয়ে দিলেন: পরীমণি

admin
সেপ্টেম্বর ৬, ২০২৫ ৯:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০২৫

অভিনেত্রী অপু বিশ্বাস কুষ্টিয়াতে বিএনপির এক সভায় বক্তব্য রেখেছেন—এমন সংবাদ প্রকাশ হয়েছে আজ বিভিন্ন গণমাধ্যমে। খোকসা উপজেলায় জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে গতকাল (৪ সেপ্টেম্বর) আয়োজিত ওই অনুষ্ঠানে অপুর সঙ্গে ছিলেন অভিনেতা নিরব হোসেন।

বিপুল সংখ্যক মানুষ ভিড় জমিয়েছিল সেখানে। এর ঠিক পরপরই বিস্ফোরক মন্তব্য এলো পরী মণির কাছ থেকে। যা শুনে অনেকেই হয়তো অপুর সঙ্গে মেলাবেন ঘটনাটা। তার আগে দেখে নেওয়া যায় কী বলেছেন অপু।

মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে অপু বিশ্বাস বলেন, ‘সেই ঢাকা থেকে সাত ঘণ্টা জার্নি করে এসেছি আপনাদের সঙ্গে দেখা করবো এবং কথা বলবো বলে। আমি শিল্পী, এটাই আমার পরিচয়। আমি বগুড়ার মেয়ে। এর আগে রাজবাড়ী এসেছিলাম। কিন্তু খোকসা আসা হয়নি। এখানে আনার জন্য প্রাণপ্রিয় বড়ভাই রিপন ভাইকে ধন্যবাদ জানাই। রিপন ভাই আপনাদের সেবা করতে চান। আমি চাইবো, সেই সুযোগ আপনারা করে দেবেন। যে মানুষ আপনাদের চাওয়া পাওয়ার মূল্য দিতে চায়, আমি মনে করি তার থেকে আর বড় মনের মানুষ হতে পারে না।আপনারা তাকে যে ভালোবাসা ও সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আমি চাইবো তিনি যেন লক্ষ্য পূরণ করতে পারেন। আশা করি আপনারা বাংলা চলচ্চিত্রের সাথেও থাকবেন।’

 

এদিকে পরী মণি ব্যক্তিগত জীবনে যেমন স্পষ্টভাষী, তেমনি ফেসবুকেও অকপটে মতামত প্রকাশ করেন। আজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন।

সেখানে লিখেছেন, ‘আগে ছিল ৬ মাস হিন্দু ৬ মাস মুসলিম। এখন ৬ মাস আওয়ামিলীগ ৬ মাস বিএনপি, পল্টিবাজ, সুবিধাবাদী কারে বলে। দিদি কিন্তু দেখিয়ে দিলেন। বাপরে বাপ কী জিনিস এটা।’

অনেকেই অনুমান করছেন, অপু বিশ্বাসকেই টার্গেট করেছেন তিনি। কারণ অপুর সাম্প্রতিক কর্মকাণ্ডের সঙ্গে বিষয়টি মিলে যায়।

প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের সময় সংরক্ষিত নারী আসনের প্রার্থী হওয়ার আশায় মনোনয়ন প্রত্যাশী ছিলেন অপু বিশ্বাস। দলটির নির্বাচনী প্রচারণায় একাধিকবার অংশগ্রহণও করেছিলেন তিনি। অথচ বিএনপির সমাবেশে গিয়ে নেতার পক্ষে ভোট চাওয়ায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।