বিনোদন সময় ডেস্ক
০৭ অক্টোবর ২০২৬
দীর্ঘ দেড় দশক পর একসঙ্গে পর্দায় হাজির হবেন শাহরুখ খান ও কারিনা কাপুর খান। সিদ্ধার্থ আনন্দের ‘কিং’ সিনেমার একটি বিশেষ গানে দেখা যাবে কারিনাকে। ফলে ‘রা. ওয়ান’ (২০১১)-এর পর ফের একসঙ্গে আসছেন শাহরুখ-কারিনা। ঘনিষ্ঠ সূত্রের বরাতে খবরটি প্রকাশ করেছে পিংকভিলা।
প্রতিবেদন অনুযায়ী, ‘কিং’ সিনেমায় ‘ড্যাডি কুল’ শিরোনামের একটি বিশেষ গানে অংশ নেবেন তারা। গানটি সিনেমার অন্যতম আকর্ষণ হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্রের খবর, চলতি মাসের শেষ দিকে দক্ষিণ আফ্রিকায় শাহরুখের সঙ্গে গানটির শুটিং করবেন কারিনা। এই কাজের জন্য প্রায় পাঁচ দিন সময় দিয়েছেন অভিনেত্রী।
সিনেমাটিতে শাহরুখের সঙ্গে আরও অভিনয় করেছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, রানি মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ারসি, রাঘব জুয়ালসহ একঝাঁক তারকা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

