ঢাকা২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হতে পারে ত্বকের ক্ষতির কারণ

admin
আগস্ট ১৭, ২০২৫ ১২:১০ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল
১৭ আগস্ট ২০২৫

সব ধরনের ত্বকেই ব্রণের সমস্যা দেখা দিতে পারে। তবে অয়েলি স্কিনে এই সমস্যা একটু বেশিই হয়। যারা ত্বক ভালোভাবে পরিষ্কার করেন না, তাদের ক্ষেত্রেও ব্রণের সমস্যা বেশি দেখা যায়। এ ছাড়া ত্বক যদি সেনসিটিভ হয়, তাহলে ব্রণের সমস্যা বাড়তে পারে।

অনেকের অভ্যাস ব্রণ হলে সেই জায়গায় বারবার হাত দেওয়া। কিংবা ব্রণ শুকিয়ে গেলে তা অনবরত খুঁটতে থাকা। এইসব বদভ্যাস ত্বকের জন্য বিপজ্জনক। এমনিতেই ব্রণ কমানো যথেষ্ট ঝামেলার।
তার মধ্যে যদি ব্রণের জায়গায় হাত দেওয়ার কিংবা ব্রণ খুঁটে তোলার অভ্যাস থাকে, তাহলে ব্রণ তো কমবেই না, বরং আরো বাড়বে।ব্রণ খুঁটে তুললে সেই জায়গায় আবারও ব্রণ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই এই অভ্যাস ত্যাগ করা জরুরি। ব্রণের জায়গায় হাত দিলে কিংবা ব্রণ খুঁটলে ইনফেকশন বাড়তে পারে।

তা ছাড়া সহজে ওই স্থান শুকাবেও না।

ব্রণের জায়গায় বারবার হাত দিলে, ব্রণ খুঁটলে সহজে ব্রণের দাগ মেলাতে চায় না। ত্বকে একদম জেঁকে বসে যায় ব্রণের এই দাগ। তাই যাদের ত্বকে ব্রণের সমস্যা বেশি, তারা ডার্মাটোলজিস্টের পরামর্শ নিয়ে ত্বকের পরিচর্যা করুন। নিজের ইচ্ছায় কিছু লাগাতে যাবেন না ওই অংশে।

ত্বক ভালোভাবে পরিষ্কার রাখলে, ভাজাপোড়া জাতীয় খাবার কম খেলে, মসলা কম খেলে, ত্বক ঝকঝকে উজ্জ্বল থাকবে। খাবার ভালোভাবে হজম না হলে, পেটের সমস্যা বাড়লে কিন্তু ব্রণের সমস্যাও বাড়ে।
ব্রণের সমস্যা কমাতে চাইলে কখনোই ব্রণের অংশে হাত দেবেন না, খুঁটবেন না। নয়তো বড় ইনফেকশন হতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।