বিনোদন ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২৪
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ঢালউডের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা ও নৃত্যশিল্পী অঞ্জনা রহমান। তার ছেলে নিশাত রহমান মণি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জ্বর ও রক্তে ইনফেকশন জনিত কারণে গেল ৬ দিন ধরে রাজধানীর একটি হাসপাতালেরসিসিইউতে চিকিৎসাধীন আছেন অঞ্জনা। বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন।
মায়ের অসুস্থতার খবর জানিয়ে অঞ্জনার ছেলে নিশাত মণি বলেন, ‘আম্মুর অবস্থা বেশ সংকটাপন্ন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন।’
চলতি মাসের শুরুর দিকে জ্বরে পড়েন তিনি। জ্বর না কমায় গত ২২ ডিসেম্বর তিনি হাসপাতালে ভর্তি হন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

