ঢাকা৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সমালোচক পুরস্কার জিতল নাজিফার ‘রইদ’

admin
জুলাই ৬, ২০২৬ ১০:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

বিনোদন  প্রতিবেদক
০৬ জুলাই ২০২৬

নাজিফা তুষির আলোচিত সিনেমা ‘রইদ’। সিনেমাটি অংশ নিয়েছিল ভিয়েতনামে অনুষ্ঠিত দা নং এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে। সেখানে সমালোচক বিভাগে সেরা এশিয়ান চলচ্চিত্রের (ক্রিটিকস অ্যাওয়ার্ড ফর বেস্ট এশিয়ান ফিল্ম) পুরস্কার জিতেছে এটি। ছবির পরিচালক মেজবাউর রহমান সুমন। সুখবরটি জানিয়েছেন নির্মাতা নিজেই।

এক পোস্টে তিনি লেখেন, “দা নং এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে ‘রইদ’ চলচ্চিত্রটি সমালোচক শাখায় সেরা এশিয়ান চলচ্চিত্রের পুরস্কার জেতায় সম্মানিত বোধ করছি।”

তিনি আরও লেখেন, ‘আমাদের গল্পগুলোকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার সুযোগ করে দেওয়ার জন্য উৎসব কর্তৃপক্ষকে ধন্যবাদ। যারা আমাদের সিনেমার ওপর আস্থা রেখেছেন এবং জুরি বোর্ডের সম্মানিত সদস্য কং রিথডি, হোয়াং ক্যাম জিয়াং ও হোয়াং থু হ্যাংকে আন্তরিক কৃতজ্ঞতা।’

তুষির সঙ্গে ‘রইদ’ ছবির কেন্দ্রীয় চরিত্রে আরও অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও গাজী রাকায়েত। সিনেমাটির গল্প লিখেছেন মেজবাউর রহমান সুমন ও সেলিনা বানু মনি। চিত্রনাট্য লিখেছেন মেজবাউর রহমান সুমন, জাহিন ফারুক আমিন, সিদ্দিক আহমেদ এবং সুকর্ণ শাহেদ ধীমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।