ঢাকা২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শৈশবে ফুল বিক্রি করে পেট চালাতেন, এখন কোটি টাকার মালিক ধানুশ!

admin
সেপ্টেম্বর ১৬, ২০২৫ ৯:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক

১৬ সেপ্টেম্বর ২০২৫

প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে দক্ষিণী অভিনেতা ধানুশের ‘ইডলি কড়াই’ সিনেমা। সম্প্রতি সিনেমাটির অডিও প্রকাশনা অনুষ্ঠানে হাজির হয়ে নিজের ছোটবেলার করুণ গল্পের কথা শোনালেন অভিনেতা। জানালেন, ছোটবেলায় ফুল বিক্রি করে খাবার টাকা জোগাড় করতে হতো ধানুশকে।

ছোটবেলায় প্রতিদিন ইডলি খেতে চাইতেন ধানুশ।

কিন্তু প্রতিদিন ইডলি কেনার সক্ষমতা তার পরিবারের ছিল না।

ধানুশ বলেন, ‘ছোটবেলায় প্রতিদিন ইডলি খেতে ইচ্ছা করত। কিন্তু কেনার পয়সা ছিল না। সেই টাকা জোগাড় করতে ভোর ৪টায় ঘুম থেকে উঠতাম।

তার পরে ২ ঘণ্টা ধরে আমি, বোন আর অন্য ভাই-বোনরা মিলে পাড়ার সবার বাড়ি থেকে ফুল জোগাড় করে বিক্রি করতাম। যে যত পরিমাণ ফুল জোগাড় করতে পারত, সেই অনুযায়ী লাভের ভাগ পেত।

শৈশবে অর্থাভাব থাকলেও এখন এই অভিনেতা কোটি টাকার মালিক। এখন চাইলেই ইডলি কিনে খেতে পারেন কিন্তু সেই স্বাদ আর পান না। 

অভিনেতা বললেন, ‘ওই টাকায় চার থেকে পাঁচটা ইডলি পেতাম। নিজের পরিশ্রমের টাকায় কেনা খাবারের ওই স্বাদের কোনো তুলনা হয় না। এখন রেস্তোরাঁর খাবারে সেই তৃপ্তি পাই না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।