রসুনে থাকা অ্যালিসিন আমাদের বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে, প্রদাহ কমায় এবং হৃদরোগের স্বাস্থ্য উন্নত করে। সবাই খাবারে প্রচুর পরিমাণে রসুন রাখেন অনেকে। কিন্তু এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে রসুন সবার জন্য উপকারী নয়। অতিরিক্ত পরিমাণে রসুন খেলে কারো কারো সমস্যায় পড়তে হতে পারে।
ডেস্ক:
রক্ত পাতলা করতে সাহায্য করে রসুন। কেউ যদি ওয়ারফারিন বা অ্যাসপিরিনের মতো ওষুধ গ্রহণ করেন, তাহলে অতিরিক্ত রসুন খেলে তাদের রক্তপাতের ঝুঁকি বাড়তে পারে, বিশেষ করে অস্ত্রোপচারের আগে বা পরে। তাই, রসুন খাওয়ার আগে সাবধান থাকুন।
যদি এসিডিটি বা জিইআরডি থাকে, তাহলে রসুন আরো খারাপ করতে পারে।
পেটের সমস্যায়
রসুনে ফ্রুকটান নামক কার্বোহাইড্রেট থাকে। এটি কারো কারো পেট সঠিকভাবে হজম করতে পারে না। এর ফলে গ্যাস, পেট ফাঁপা বা পেট ব্যথা হতে পারে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
