ঢাকা২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভালোবাসা দিবসে ‘বিশেষ পাঁচফোড়ন’

admin
ফেব্রুয়ারি ১২, ২০২৬ ১২:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

বিনোদন  প্রতিবেদক
১১ ফেব্রুয়ারি ২০২৬

ভালোবাসা দিবস উপলক্ষে ফাগুন অডিও ভিশন প্রতিবারের মতো এবারও নির্মাণ করেছে বৈচিত্র্যময় ম্যাগাজিন অনুষ্ঠান ‘বিশেষ পাঁচফোড়ন’। দুই দশক ধরে বিশেষ দিনগুলোতে ভিন্নধর্মী আয়োজনে দর্শকদের বিনোদন দিয়ে আসছে অনুষ্ঠানটি।

চিরাচরিত উপস্থাপক ছাড়াই নাটকীয়ভাবে সাজানো হয়েছে এবারের পাঁচফোড়নের প্রতিটি আইটেম। ভালোবাসা দিবসের গল্পে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা সজল নূর ও সারিকা সাবরিন। ঘরের ভেতরেই এক দম্পতির কথোপকথন ও খুনসুটির ফাঁকে ফাঁকে উঠে আসবে গান, নাচ ও সমসাময়িক বিষয়ের ওপর প্রতিবেদন।

অনুষ্ঠানে কবির বকুলের কথায় ও শওকত আলী ইমনের সুরে একটি গান গেয়েছেন আঁখি আলমগীর। এ ছাড়া মনিরুজ্জামান পলাশের কথায়, নাভেদ পারভেজের সুরে থাকছে কমল ও তানজিনা রুমার গাওয়া একটি দ্বৈত সংগীত। বরিশালের স্থানীয় নৃত্যশিল্পীদের পরিবেশনায় একটি লোকজ গানের সঙ্গে রয়েছে বিশেষ নাচ।

প্রতিবেদন অংশে থাকছে যশোরের বাঘারপাড়ার ‘রস কাকা’ খ্যাত ফারুক হোসেনের ঐতিহ্য রক্ষার উদ্যোগ এবং লোকালয়ে মানুষের সঙ্গে মিলেমিশে থাকা এক নিশাচর শিয়ালের গল্প। এ ছাড়া ভালোবাসা নিয়ে থাকছে মজার কিছু নাট্যাংশ।

কেয়া কসমেটিকস লিমিটেডের সৌজন্যে বিশেষ এই ‘পাঁচফোড়ন’ আগামী ১৪ ফেব্রুয়ারি, শনিবার রাত ৮টা ৫০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।