ঢাকা১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ভারতের মর্যাদাপূর্ণ ‘মিনার-এ-দিল্লি’ সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা

admin
এপ্রিল ৩০, ২০২৬ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক
৩০ এপ্রিল ২০২৬

সঙ্গীতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবেকিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লাকে ভারতীয় শিল্পকলার সবচেয়ে মর্যাদাপুর্ণ সম্মাননা ‘মিনার-এ-দিল্লি’ প্রদান করা হচ্ছে।। আগামী ১৫তম ‘দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে। ভারতের চলচ্চিত্র ও সম্প্রচার মন্ত্রণালয়ের অঙ্গ সংস্থা হিসেবে আয়োজিত এই উৎসবটি অনুষ্ঠিত হবে আগামী ৪ থেকে ৮ মে।

এদিকে আন্তর্জাতিক পর্যায়ে এমন একটি সম্মাননা পাওয়ায় সামাজিক মাধ্যমে রুনা লায়লা বলেন, মর্যাদাপূর্ণ ‘মিনার-এ-দিল্লি’ সম্মানে ভূষিত করার নিমন্ত্রণের জন্য দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। এর অপেক্ষায় রইলাম… দেখা হবে সেখানে!

উৎসবের প্রধান সংগঠক রাম কিশোর পরচা সম্মাননা গ্রহণের আমন্ত্রণ জানিয়ে রুনা লায়লাকে চিঠি পাঠিয়েছেন। এতে তিনি রুনা লায়লাকে লিখেছেন, আপনার সুমধুর কণ্ঠ বহু দশক ধরে ভারত ও বাংলাদেশের কোটি মানুষের হৃদয় ছুঁয়েছে এবং দুই দেশের সাংস্কৃতিক বন্ধনকে আরো দৃঢ় করেছে। আপনি এই সম্মাননা গ্রহণ করলে তা শুধু উৎসবের জন্য নয়, বরং দুই দেশের সাংস্কৃতিক সৌহার্দ্য আরো শক্তিশালী করবে।

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ১৫তম আসরটি অনুষ্ঠিত হবে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস এবং ড. আম্বেদকর আন্তর্জাতিক কেন্দ্রে। এবারের মূল ফোকাস থাকবে নারী ক্ষমতায়ন, সামাজিক ও শিশুবিষয়ক চলচ্চিত্র এবং নারী নির্মাতাদের উৎসাহ প্রদান।

উৎসবে অংশ নেবেন উপমহাদেশের বহু তারকা ও নির্মাতা, যার মধ্যে রয়েছেন শর্মিলা ঠাকুর, ঋতুপর্ণা সেনগুপ্ত, রেভতী, শ্বেতা মেনন, ঊষা উত্থুপ, রাজপাল যাদব, রঘুবীর যাদবসহ অনেকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।