ঢাকা২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব নোম্যাডিক গেমসে লোকগান নিয়ে সূচনা শেলী

admin
আগস্ট ২৪, ২০২৬ ৬:৩৯ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন প্রতিবেদক
২৪ আগস্ট ২০২৬

কিরগিজস্তানে আগামী ১ থেকে ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬ষ্ঠ বিশ্ব নোম্যাডিক গেমস। এটির সাংস্কৃতিক আয়োজনে ফোক গানের প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন লোকগানের শিল্পী সূচনা শেলী ও তার ব্যান্ড দল ‘দিব্যজ্ঞানী’।

সেখানে বাংলাদেশের লোকসংগীতের নিজস্ব সুর, ঐতিহ্য ও মরমি দর্শন তুলে ধরবেন জানান সূচনা শেলী।

তিনি বলেন, ‘আমি ২০২৫ সালে কিরগিজস্তানে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে অংশ নিয়েছে। সেখানে শতাধিক দেশের প্রতিযোগীর মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করি। এবার কিরগিজস্তান সরকারই আমাকে এই প্রতিযোগিতার জন্য বাংলাদেশ থেকে নির্বাচিত করেছেন।’

সূচনা শেলী আরও বলেন, ‘বাংলাদেশের লোকসংগীত শুধু আমাদের সংস্কৃতির অংশ নয়। এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের মানুষের জীবন, দর্শন, আত্মঅনুসন্ধান ও মানবিকতার দীর্ঘ ঐতিহ্য। আন্তর্জাতিক একটি মঞ্চে দাঁড়িয়ে সেই গান ও দর্শনকে বিশ্বের মানুষের সামনে তুলে ধরতে পারা আমার জন্য একই সঙ্গে আনন্দের ও গর্বের।’

উল্লেখ্য, লালন শাহের দর্শন ও মানবতাবাদী চিন্তা শিল্পচর্চার অন্যতম প্রধান অনুপ্রেরণা সূচনা শেলীর। পাশাপাশি বাংলার লোক ও মরমি সংগীতের বিভিন্ন ধারার গানও পরিবেশন করেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।