ঢাকা২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিমানবন্দরে পাখি ও বন্যপ্রাণীর ঝুঁকি মোকাবিলায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

admin
নভেম্বর ২৪, ২০২৬ ২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি
২৪ নভেম্বর, ২০২৬

আজ সকাল ১১ টায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে National Committee For Wildlife Hazard Management at the Airports of Bangladesh এর প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এম পি।
সভায় বাংলাদেশের বিমানবন্দরসমূহে নিরাপদে বিমান উড্ডয়ন ও অবতরণ নিশ্চিতকল্পে পাখিসহ বন্যপ্রাণীর চলাচল নিয়ন্ত্রণে করনীয় বিষয়ে উন্মুক্ত আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে মন্ত্রী বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের এভিয়েশন খাতের উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। এভিয়েশন খাতের উন্নয়নের জন্য নিরাপদে বিমান উড্ডয়ন ও অবতরণ নিশ্চিত করা অপরিহার্য। সেক্ষেত্রে সাম্প্রতিক সময়ের বার্ড হিটের তথ্য যাচাইপূর্বক বিমানবন্দরে বন্যপ্রাণী ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।
মন্ত্রী আরো বলেন, উদ্ভুত সমস্যা সমাধানে অত্যাধুনিক প্রযুক্তির Anti Bird Control Unit স্থাপনের মাধ্যমে বিমানবন্দরসমূহে পাখি নিয়ন্ত্রণ করতে হবে। এছাড়া প্রয়োজনীয় সংখ্যক বন্দুক ক্রয়ের ব্যবস্থাগ্রহণ এবং শূন্যপদে দ্রুত জনবল নিয়োগের জন্য কর্তৃপক্ষকে কাজ শুরু করার নির্দেশনা দেন মন্ত্রী।

কমিটির উপস্থিত সদস্যবৃন্দের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, Safe Fly Zone নিশ্চিতে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসতে হবে। দ্রুত সমন্বয়ের সুবিধার্থে প্রতি তিনমাস অন্তর সভা আয়োজন করার নির্দেশ দেন মন্ত্রী।

সভায় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসি, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ National Committee For Wildlife Hazard Management at the Airports of Bangladesh এর সদস্যবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।