🔴 হাজী আলী (রহ.) — মুম্বাই
সাগরের বুকে প্রেমের মিনার
সাগরের বুকে জেগে আছ তুমি,
ঢেউয়ের দোলায় পবিত্র ভূমি;
আকাশ নেমেছে তোমারই পাশে,
আত্মা হারায় প্রেমের সুবাসে।
জলরাশির বুকে নীরব আহ্বান,
প্রার্থনায় ভরে ওঠে অবুঝ প্রাণ;
কে আসে এখানে, কী তার ভাষা—
বুকে লুকানো কত যে আশা!
কেউ আসে ব্যথা নিয়ে, কেউ আসে ক্ষয়ে,
কেউ আসে অশ্রু চোখের জলে ধুয়ে;
কেউ খোঁজে শান্তি, কেউ আলোর দিশা,
কেউ খোঁজে প্রভুর করুণার আশা।
হে হাজী আলী (রহ.)—
পুণ্য স্মৃতিধারী,
তোমার দরগাহ সাগরের তীরে দাঁড়ি;
ঢেউ বলে যায় এক মরমি বাণী—
প্রেমের মাঝেই স্রষ্টার সন্ধানখানি।
খিজির (আ.)-এর ঐতিহ্যের আলো,
রহস্যের পথে জ্বালে প্রদীপ ভালো;
জীবনের পথে যত আঁধার নামে,
আশার প্রদীপ জ্বলে বিশ্বাসের নামে।
হে পথিক, শুধু দর্শন করে যেয়ো না,
হৃদয়ের দুয়ার বন্ধ করে রেখো না;
সাগরের ঢেউয়ে শোনো মনের গান,
বিনম্র হৃদয়েই মেলে নূরের সন্ধান।
ধন-সম্পদ সব ক্ষণিকের খেলা,
জীবন তো স্রোতের ভাসমান ভেলা;
প্রেম যদি থাকে হৃদয়ের মাঝে,
পরম করুণা পথ দেখায় সাঁঝে।
হে আল্লাহ! তুমি অসীম দয়াময়,
তোমার রহমতেই জীবনময়;
ইহকালে শান্তি, পরকালে নাজাত,
তোমারই করুণায় পূর্ণ হোক প্রভাত।
হে হাজী আলী (রহ.)—
তুমি এক মরমি ঠিকানা,
সাগরের বুকে প্রেমের অমলিন বয়ানা;
যেখানে ঢেউ গায় অনন্তের গান,
আর নীরবে সিজদায় ঝুঁকে পড়ে প্রাণ।
সাগর থেমে যায়, প্রেম থামে না,
জীবন ফুরায়, আত্মা হারায় না;
পৃথিবীর পারে, অনন্তের দ্বারে—
মানুষ ফিরে যায় মহান রবেরই নূরের সন্ধানে।
🤲 আমিন❤️❤️❤️❤️
সৈয়দ এল, আলী বাহরাম ।
ফ্রিল্যান্স সাংবাদিক,
প্রাক্তন সদস্যঃ বাংলাদেশ সিভিল সার্ভিস

