ঢাকা২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বহুমাত্রিক এক সামান্থা

admin
সেপ্টেম্বর ২৭, ২০২৬ ১:৩৫ অপরাহ্ণ
Link Copied!

তারকা  ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৬

শুধু দক্ষিণ ভারতীয় সিনেমায় নয়, সামান্থা রুথ প্রভু এখন ভারতের সবচেয়ে জনপ্রিয় নায়িকা। ওরম্যাক্স মিডিয়া আগস্ট মাসের জরিপ প্রকাশ করেছে। তাতে আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন, রাশমিকা মান্দানার মতো অভিনেত্রীকে পেছনে ফেলে সেরা অভিনেত্রীর জায়গা পেয়েছেন সামান্থা।

ওরম্যাক্স মিডিয়া ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জানিয়েছে, ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীর তালিকায় সবার ওপরে রয়েছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। এ তালিকার দ্বিতীয়, তৃতীয় অবস্থানে যথাক্রমে রয়েছেন- আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন।

তামিল ও তেলুগু সিনেমায় দীর্ঘদিনের সফল ক্যারিয়ারের পর ওয়েব সিরিজেও নিজের আলাদা জায়গা তৈরি করেছেন সামান্থা। ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ ও ‘সিটাডেল : হানি বানি’র মতো কাজের মাধ্যমে প্যান-ইন্ডিয়ান দর্শকের কাছে তার পরিচিতি আরও বিস্তৃত হয়েছে।

চলতি বছরে তার ক্যারিয়ারে যোগ হয়েছে আরও কিছু নতুন মাত্রা। সামান্থার সর্বশেষ বড় পর্দার কাজ ‘মা ইন্তি বাংলারাম’। নন্দিনী রেড্ডি পরিচালিত এই অ্যাকশন-ড্রামায় অভিনয়ের পাশাপাশি ছবিটির প্রযোজনার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। ছবিটি মুক্তির পর সামান্থার প্রত্যাবর্তন নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়। সিনেমার পাশাপাশি এবার টেলিভিশনেও নতুন ভূমিকায় দেখা যাচ্ছে তাকে।‘সেলিব্রিটি মাস্টারশেফ তামিল’-এর সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। অনুষ্ঠানে তামিল বিনোদন জগতের পরিচিত তারকারা রান্নার নানা চ্যালেঞ্জে অংশ নেবেন। সামান্থা থাকছেন অনুষ্ঠানের উপস্থাপনায়।

চলতি মাসে অনুষ্ঠানটির শুটিং শুরু হয়েছে। ওটিটি প্ল্যাটফর্মেও সামান্থার ব্যস্ততা রয়েছে। সনি লিভের সঙ্গে নতুন একটি প্রকল্পে তিনি কাজ করার ঘোষণা দিয়েছেন। যদিও বিস্তারিত এখনও জানাননি। অন্যদিকে বহুল আলোচিত ‘রক্ত ব্রহ্মাণ্ড : দ্য ব্লাডি কিংডম’-এর সঙ্গেও সামান্থার নাম যুক্ত। রাজ ও ডিকে নির্মিত এই অ্যাকশন-ফ্যান্টাসি সিরিজে সামান্থার পাশাপাশি আদিত্য রয় কাপুর, আলি ফজল ও ওয়ামিকা গাব্বির মতো শিল্পীরা রয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।