ঢাকা২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বর্ষার আবহে নজরুলের গান নিয়ে এলেন বর্ণালী সরকার

admin
জুন ২২, ২০২৬ ৮:৩৭ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক
২২ জুন ২০২৬,

বিশ্ব সংগীত দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে কাজী নজরুল ইসলামের বিখ্যাত গান ‘বরষা ঋতু এলো এলো’-এর এক নতুন সংগীতায়োজন। গানটি সুর করেছিলেন কমল দাশগুপ্ত, আর নতুনভাবে পরিবেশন করেছেন নজরুলসংগীত শিল্পী বর্ণালী সরকার।

২১ জুন প্রকাশিত এই বিশেষ উপস্থাপনায় বর্ষার সৌন্দর্য, উচ্ছ্বাস এবং প্রকৃতির পরিবর্তনশীল রূপকে নতুনভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। নজরুলের মূল সুরের সঙ্গে বর্ষার রাগ ‘মেঘ’-এর সংমিশ্রণে গানটি তৈরি হয়েছে এক ধরনের যুগলবন্দীর আকারে।

গানটির সংগীতায়োজনে সেতার বাজিয়েছেন জাহাঙ্গীর আলম শ্রাবণ। পাশাপাশি পাখাওয়াজ ও তবলায় সঙ্গত করেছেন রবীন্দ্রনাথ পাল এবং পিয়ানোয় ছিলেন কৌশিক আহমেদ অন্তর। পুরো কাজের শব্দ মিশ্রণ ও চূড়ান্ত সাউন্ড মাস্টারিং করেছেন ইফতে খাইরুল আলম শুভ।

শিল্পী বর্ণালী সরকার জানান, বিশ্ব সংগীত দিবস তাদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। বর্ষার আবহকে কেন্দ্র করে তৈরি এই গান শ্রোতাদের মনকে আরও প্রাণবন্ত করবে বলে তিনি আশা প্রকাশ করেন। তার মতে, নজরুলসংগীতের মূল সৌন্দর্য অক্ষুণ্ণ রেখে আধুনিক সংগীতায়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে গানটি আরও গ্রহণযোগ্য করে তোলার চেষ্টা করা হয়েছে।

গানটি প্রকাশিত হয়েছে শিল্পীদের নিজস্ব ইউটিউব চ্যানেল ‘কাভার্ড বাই শ্রাবণ’ এবং ‘বর্ণালী সরকার’-এ। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও এটি উন্মুক্ত করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।