ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের আসন্ন ঈদের সিনেমা ‘বরবাদ’ এর টিজার প্রকাশ পেয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এক মিনিট ৪৪ সেকেন্ডের টিজার শাকিব খানের ফেসবুক পেইজে প্রকাশ করা হয়। টিজারটি শেয়ার করে শাকিব লিখেছেন, ‘ভালোবাসা ও যুদ্ধের জন্য সবকিছুই ন্যায়সঙ্গত।’
এক মিনিট ৪৪ সেকেন্ডের ট্রিজারের এ ভিডিওটি ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
যেখানে ভিডিওতে দেখা যায় শাকিব খানের ভয়ংকর রূপ। ট্রিজারের শুরুতেই মিশার উদ্দেশ্যে বলতে শোনা যায়—‘আমার মা হয়ে লজ্জা হয়, আর তোমার ছেলের বাবা হয়ে এতটুকু লজ্জা হয় না।’ বরবাদে শাকিব খান পুরোদস্তুর একজন গ্যাংস্টার হিসেবে ধরা দিয়েছেন। তাকে বলতে শোনা যায়, আমি শুধু একটা জিনিসই ভাবি নিতু শুধুই আমার।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

