সত্য সমাচার ডিজিটাল:
২২ ফেব্রুয়ারি, ২০২৫
নিজ বাড়িতে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন প্রয়াত অভিনেত্রী দিতি ও অভিনেতা সোহেল চৌধুরীর কন্যা লামিয়া চৌধুরী। জমিসংক্রান্ত ঘটনায় নারায়ণগঞ্জের সোনারগাঁও নিজ বাড়িতে প্রায় ৪০জন তাকে আক্রমণ করেন। প্রাণ নিয়ে পালিয়ে ঢাকা ফিরেছেন বলে দাবি দিতিকন্যা লামিয়া চৌধুরীর। বিষয়টি সামাজিক মাধ্যমে জানান লামিয়া।
আজ শনিবার নিজের ফেসবুক থেকে লাইভে আসেন তিনি। সে সময় দেখা যায়, তার গাড়ির সামনে বেশ কিছু মানুষ। গাড়ির সামনের কাঁচ ভাঙা। এসময় ভেতরে বসা ছিলেন লামিয়া।
তিনি তার ডান পা দেখিয়ে বলেন, তার পা ভেঙে ফেলেছে ওরা। সেসময় তার পা বেশ বাজেভাবে ফুলে থাকতে দেখা যায়।বিষয়টি নিয়ে আতঙ্কিত দিতিকন্যা। জীবন হুমকির মুখে উল্লেখ করে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলেন, ‘আমার মা–বাবা মরে গেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

